স্থানীয় সংবাদ

নগরীতে ৪৫০ গ্রাম গাঁজা ইয়াবাসহ পাঁচ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- নগরীর ৯/২ বাগমারা রহিম সড়কের আব্দুল মান্নান মোল্লার ছেলে মোঃ নুর আলম(৪০), -রেলওয়ে হাসপাতাল রোডের জালাল উদ্দিনের ছেলে মোঃ এহসানুল হক(২৭), জোড়াগেট মন্টুর কলোনীর হারুন সিকদারের ছেলে মোঃ শফি সিকদার(৩৮), নয়াবাটির বাসিন্দা বারেক পিয়াদার ছেলে মোঃ শরিফ পিয়াদা(৩০), মহেশ্বরপাশার মোঃ নেওয়াজ শেখের ছেলে মোঃ রুবেল শেখ(২৮)। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৪৫০ গ্রাম গাঁজা এবং ৫০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি মামলা দায়ের করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button