খালিশপুরে লাখ টাকার তামার তারসহ গ্রেফতার ৭

স্টাফ রিপোর্টার ঃ নগরীর খালিশপুরে ৮৭ কেজি ক্যাবল যুক্ত ও ক্যাবল ছাড়া তামার তারসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ভোরে খালিশপুর থানার পুরাতন যশোর রোডস্থ আপ্যায়ন কমিউনিটি সেন্টারের উত্তর পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়। কেএমপি খুলনার পুলিশ কমিশনারের নির্দেশনা মোতাবেক খালিশপুর থানার অফিসার ইনচার্জের প্রত্যক্ষ তত্ত্বাবধানে একটি বিশেষ টিম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর থানাধীন পুরাতন যশোর রোডস্থ আপ্যায়ন কমিউনিটি সেন্টারের উত্তর পাশে জনৈক রেজার ভাংগারির দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে সোমবার ভোর সোয়া পাঁচটার দিকে সাত চোরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৮৭ কেজি ক্যাবল যুক্ত ও ক্যাবল ছাড়া তামার তার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-নগরীর ১নং নেভী গেট দিঘীর পাড়ের বাসিন্দা আফতাব উদ্দিনের ছেলে শামিম উদ্দিন(৪৫), নেভী চেকপোস্ট এর বিপরীতে রেলওয়ে বস্তির বাসিন্দা আলমগীর হোসেনের ছেলে গোলাম রসূল(২২), উত্তর কাশিপুর কবরখানা রোডের লাবলু শরীফের বাড়ির ভাড়াটিয়া মৃত হাসান শেখের ছেলে মোঃ সোহেল শেখ(২৪), প্লাটিনাম টিএনটি রোডের বাসিন্দা মৃত বারেক হাওলাদারের ছেলে মোঃ সজল হাওলাদার(১৮), আলমনগর রেল লাইনের পাশের ইনতাজের বাড়ির ভাড়াটিয়া ইউনুস হাওলাদারের ছেলে মোঃ ইমন হাওলাদার(২৪), মুজগুন্নি আবাসিক ১নং রোড কামালের বাড়ি ভাড়াটিয়া মৃত আবুল কাদেরের ছেলে শফিকুল ইসলাম(২৫), চিত্রালী কবরখানা রোডের রেললাইনের পাশে উত্তর কাশিপুরের বাসিন্দা শামসুল হকের ছেলে মোঃ সজীব হক(২৫)। এদেরকে কাছ থেকে ক্যাবল যুক্ত ও ক্যাবল ৮৭ কেজি তামার তার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক লক্ষ চার হাজার চারশত টাকা। এ সংক্রান্তে আসামীর বিরুদ্ধে খালিশপুর থানার মামলা নং-১০, তাং-১৫/০১/২০৪ খ্রিঃ, ধারা-৩৭৯/৪১১/৪১৩/৩৪ পেনাল কোড রুজু করা হয়েছে। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া তারের দাম এক লাখ চার হাজার টাকা। আটকরা সবাই খালিশপুর থানার বাসিন্দা। এ ব্যাপারে খালিশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।


