পাবলা চাইন্ড প্রি-ক্যাডেট স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : দৌলতপুর পাবলা চাইন্ড প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান শনিবার দিনব্যাপী ঐতিহ্যবাহী পাবলা সবুজ সংঘ মাঠে অনুষ্ঠিত হয়। সকালে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাইল্ড প্রি কাডেট স্কুলের সভাপতি এস এম শরিফুল ইসলাম খোকা। প্রধান অতিথি ছিলেন দৌলতপুর বাজার বহুমুখী সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব এইচ এ রহিম। ক্রীড়া উদ্ভোধক দৌলতপুর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তরফদার মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পাবলা সবুজ সংঘ ক্লাবের ক্রীড়া সম্পাদক আকুঞ্জী জাকির হোসেন। বিকালে পুরুস্কার বিতরনী অনুষ্ঠাানে প্রধান অতিথি ছিলেন দৌলতপুর থানা আওয়ামীলীগের সভাপতি ও বিজেএ’র সাবেক চেয়ারম্যান শেখ সৈয়দ আলী। বিশেষ অতিথি ছিলেন ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শামসুউদ্দিন আহম্মেদ প্রিন্স, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস, সবুজ সংঘ ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম,খুলনা জজ কোট’র এ্যাডভোকেট মোফাজ্জেল আলম বন্দ। এ ছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার বর্মন,খন্দকার মনির,বিথী বিশ্বাস ও ইফতে খাইরুল ইসলামসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।


