স্থানীয় সংবাদ

বাগেরহাটের মোংলায় ‘৬ বিয়ের প্রতারক স্বামী জনতার হাতে আটক

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোংলাবন্দর পৌর শহরে দেলোয়ার হোসেন (৩৫) নামের ৬টি বিয়ে করা একজন প্রতারক স্বামীকে স্থানীয়রা আটক করেছে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘঠেছে মঙ্গলবার দুপুরে শহরের বিএলএস রোড মেইন বাজারে। র্দীঘদিনের নিখোঁজ এবং একাধিক বিয়ের দায়ে অভিযুক্ত দেলোয়ার কে ওই বাজারে পেয়ে প্রকাশ্য দিবালোকে মারধর করতে করতে বাজার থেকে তুলে নিয়ে যায় একজন ক্ষুব্ধ স্ত্রী ও তার স্বজনরা। শত শত উৎসুক জনতার সামনে ঘটে যাওয়া এই ঘটনায় পুরো বাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, দেলোয়ার হোসেন মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বুরবুড়িয়া গ্রামের বাসিন্দা। স্থানীয়দের দেওয়া তথ্যমতে, তার বিরুদ্ধে অত্যন্ত সুকৌশলে বিয়ের নামে প্রতারণার অভিযোগ রয়েছে। সে এ পর্যন্ত একে একে অন্তত ৬টি বিয়ে করেছেন। দেলোয়ারের প্রতারণার কৌশল ছিল অনেকটা একই রকম বিয়ের পর কয়েকদিন শ্বশুর বাড়িতে থেকে বিশ^স্ততা অর্জন করে এবং সুযোগ বুঝে অর্থ-সম্পদ হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়ে যায়। দীর্ঘ সময় ধরে নিখোঁজ থাকায় তার স্ত্রীরা ও তাদের পরিবার তাকে হন্যে হয়ে খুঁজছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে দেলোয়ার যখন মোংলা মুদি বাজারে নিজের কাজে ব্যস্ত ছিল, ঠিক তখন তার ছোট স্ত্রী দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। পরে পরিবারের বেশ কয়েকজন সদস্য হঠাৎ সেখানে উপস্থিত হন। দেলোয়ারকে দেখা মাত্রই তারা ক্ষোভে ফেটে পড়েন এবং কোনো কথা বলার সুযোগ না দিয়েই তার ওপর ঝাঁপিয়ে পড়েন। এ সময় উত্তেজিত স্বজনরা তাকে এলোপাতাড়ি মারতে শুরু করেন। একপর্যায়ে জনসমক্ষেই তাকে মারতে মারতে টেনে-হিঁচড়ে বাজার থেকে সরিয়ে নিয়ে অজ্ঞাত স্থানে চলে যান তারা। ঘটনাটি এক নজর দেখার জন্য উৎসুক জনতার ভিড় জমায়। কী ঘটছে তা বুঝতে না পেরে শত শত মানুষ সেখানে ভিড় জমান। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় বাজারের লোকজনের। ভিড়ের মধ্যে থাকা অনেকেই ঘটনার ভিডিও চিত্র মোবাইলে ধারণ করেন, যা মুহূর্তেই স্থানীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মোংলা থানা পুলিশ বলেছে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ মোংলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। তবে বিষয়টি থানা পুলিশ খতিয়ে দেখাছে বলে জানান থানার ওসি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button