স্থানীয় সংবাদ

খালিশপুর সাংবাদিক সংস্থার ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা

খবর বিজ্ঞপ্তি : শুক্রবার বিকাল ৪টায় খালিশপুর সাংবাদিক সংস্থার অফিস কার্যালয়ে খালিশপুর সাংবাদিক সংস্থার ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মোঃ গোলাম কিবরিয়া আশার সভাপতিত্বে ও সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন মাতুব্বর এর সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ও খালিশপুর থানা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ শরিফুল ইসলাম প্রিন্স। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, সভাপতি খালিশপুর থানা ছাত্রলীগ ও সদস্য খুলনা মহানগর যুবলীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলার বজ্রকণ্ঠ পত্রিকার সম্পাদক রেজাউল করিম বাবুল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তাসলিমা আক্তার, সাধারণ সম্পাক, মহিলা আওয়ামীলীগ, খালিশপুর থানা শাখা এবং আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নাসিমা খান কাজল, যুগ্ম সম্পাদক, খালিশপুর থানা মহিলা আওয়ামীলীগ, নাসরিন আক্তার রিনা, সদস্য ১৪নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগ। সাংবাদিক আসিফ ইকবাল, সভাপতি, খুলনা শিল্প অঞ্চল সাংবাদিক ইউনিটি। সাংবাদিক মোঃ হাসিফ, মোঃ সপনীল, মোঃ সাত্তার, মোঃ নজরুল, মোঃ সাধীন হোসেন মাতুব্বর, সৈয়দ মোঃ বাবু, মোঃ ডালিম, মিতুল, শামীমা আক্তার, আমিনুল ইসলাম, ইসরাফিল প্রমুখ। প্রধান অতিথির আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মাওঃ মারুফ হোসেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button