স্থানীয় সংবাদ

দৌলতপুরে ৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতির ভাইয়ের ইন্তেকাল

স্টাফ রিপোটার : নগরীর দেয়ানা ৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আব্দুর রউফ মোড়লের মেঝ ভাই, দেয়ানা মোড়ল পাড়ার নিবাসী মোঃ সাঈদুর রহমান মোড়ল ( ৬৫) অসুস্থ হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২১ শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত আনুমানিক ৭ টার দিকে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন) মৃত্যু কালে তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যা, ভাই, বোন, আত্মীয় – স্বজন, বন্ধু, শুভাকাঙ্ক্ষী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল ২৩ ফেরুয়ারি শুক্রবার জুম্মাবাদ দেয়ানা দক্ষিনপাড়া ঈদগাহ ময়দানে তার জানায়ার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন্ন হয়। তার জানায়ার নামাজে উপস্থিত ছিলেন খুলনা ৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ কেন্দ্রীয় আ’লীগের সাঃ সম্পাদক এস এম কামাল হোসেন। মহানগর আ’লীগের সহ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, দপ্তর-সম্পাদক আলহাজ্ব মুন্সি মোঃ মাহবুবুল আলম সোহাগ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আলহাজ্ব মাকসুদ আলম খাজা, নগর আ’লীগের নির্বাহী সদস্য সাংবাদিক নেতা মোজাম্মেল হক হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা শেখ মোশারেফ হোসেন, মোঃ মনিরুজ্জামান খান খোকন, শেখ দাউদ হায়দার, দৌলতপুর থানা আ’লীগের সভাপতি ও বিজেএ’র সাবেক চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, সাঃ সম্পাদক শহীদুল ইসলাম বন্দ, সাইদুর রহমান বন্দ,মোঃ আকরাম হোসেন, আ’লীগ সভাপতি আঃ রউফ মোড়ল, সাঃ সম্পাদক অহিদুজ্জামান অহিদ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম রব্বানী টিপু, ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স, আকাংখা গ্রুপের ব্যবস্থাপণা পরিচালক শেখ মাহবুব রহমান, শাহ আলম মাতুব্বর, শহিদুল ইসলাম সেলিম, শেখ তুহিন, কাউসারুল ইসলাম কবির, শেখ আহম্মেদ উল্লাহ রেজা, মোস্তাফিজুর রহমান কামাল, শেখ সোলায়মান, বাচ্চু মোড়ল, ইবাদ মোড়ল, বিএল কলেজ ছাত্রলীগ নেতা রাকিব মোড়ল, নিশাত ফেরদাউস অনি, আরাফাত হোসেন সোহাগ, তাতী লীগ নেতা শেখ জিহাদ ,ইসরাফিল জনি , মহিউদ্দিন আহমেদ রাজু, খন্দাকার কামরুল হাচান, রিপন হাওলাদার, মামুনুর রহমান, শান্ত ইসলাম, আবু তালেব বন্দ, ইব্রাহিম বন্দ, আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button