বঙ্গবন্ধু সৈনিকলীগ সোনাডাঙ্গা মডেল থানার সভা অনুষ্ঠিত

কবির আহবায়ক, রাফি ও আনফাল যুগ্ম আহবায়ক
খবর বিজ্ঞপ্তি : বঙ্গবন্ধু সৈনিকলীগ খুলনা মহানগর অন্তর্গত সোনাডাঙ্গা মডেল থানার উদ্যেগে গতকাল ১লা মার্চ শুক্রবার রাত ৮টায় সোনাডাঙ্গা ষ্টার কমিউনিটি সেন্টারে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মোঃ গোলাম মোস্তফা কবির। প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু সৈনিকলীগ খুলনা মহানগর আহবায়ক মোঃ মোস্তফা কামাল। প্রধান বক্তা ছিলেন মহানগর সিনিয়র যুগ্ম আহবায়ক এম আসাদুজ্জামান মুন্না, বিশেষ অতিথি ছিলেন মহানগর যুগ্ম আহবায়ক মোঃ মহিদুল ইসলাম নান্নু। আরো বক্তব্য রাখেন সংগঠনের সোনাডাঙ্গা থানার মোঃ রফিকুল ইসলাম রাফি, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী, মোসাফির কবি মোঃ শহিদুল ইসলাম, মোঃ আনফাল চৌধুরী, মোঃ মাসুম বিল্লাহ, বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন, সরদার সাঈদি হাসান বাবু, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ আব্দুর রহমান, মোঃ জামাল হোসেন, মোঃ রফিক, মোসাঃ অরিন আলম, মোঃ ইকবাল হোসেনসহ সংগঠনের সোনাডাঙ্গা থানা ও ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দ। সভায় উপস্থিত সকল সদস্যদের সম্মতিক্রমে মোঃ গোলাম মোস্তফা কবিরকে আহবায়ক, মোঃ রফিকুল ইসলাম রাফিকে সিনিয়র যুগ্ম আহবায়ক, মোঃ আনফাল চৌধুরী, মোঃ সেকেন্দার আলী, মোঃ মোস্তাফিজুর রহমান, মোসাফির কবি মোঃ শহিদুল ইসলামদের যুগ্ম আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।



