স্থানীয় সংবাদ

নগরীতে ইয়াবা ও গাঁজাসহ ৪মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- বাগেরহাট সদরের মারুফ শেখের ছেলে ওবায়দুল শেখ(৩২), মোড়েলগঞ্জ পুর্ব সরালিয়ার সেলিম শেখের মেয়ে যুথি আক্তার শ্রাবন্তী(১৯), খালিশপুর পদ্মা রোডের জাকির মীরের ছেলে জিসান মীর(২০), -যোগীপোলের মোস্তফা সরদারের ছেলে মোঃ শামসুল হক(২২)। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ২৮৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button