স্থানীয় সংবাদ

খুলনা বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান, ৫ শত পানির জার ধ্বংস

স্টাফ রিপোর্টার : খুলনা বিএসটিআই বিভাগীয় অফিস ও ইন্ড্রাস্টিয়াল পুলিশের যৌথ উদ্যোগে খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় বুধবার সকাল থেকে সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। অভিযানে দেশ ড্রিংকিং ওয়াটার, রেলওয়ে হাসপাতাল রোড,ইলোরা ড্রিংকিং ওয়াটার, প্রান্তিকা নিরালা এবং একতা ড্রিংকিং ওয়াটার, ময়লাপোতা নামীয় প্রতিষ্ঠান সমূহ অবৈধভাবে প্যাকেজড ড্রিংকিং ওয়াটার উৎপাদন করায় এই সব প্রতিষ্ঠানের প্রায় ৫ শত টি জার জব্দ/ধ্বংস করা হয়। এছাড়া লেবেলবিহীন আরও কয়েকটি প্রতিষ্ঠানের প্রায় ৫শত টি জার জব্দ পূর্বক ধ্বংস করা হয়। উক্ত অভিযানে এস এম আশিকুজ্জামান, সহকারী পরিচালক (পদার্থ), মনির হোসেন, সহকারী পরিচালক (সিএম), মো: মাহমুদুল হাসান রানা, ফিল্ড অফিসার ( সিএম), দীপঙ্কর কুমার দত্ত, ফিল্ড অফিসার( সিএম), মো: হাফিজুর রহমান, পরিদর্শক ( মেট্রোলজি), বিএসটিআই, খুলনা এবং ইন্ড্রাস্টিয়াল পুলিশ, খুলনা এর একটি টীমের সম্বন্বয়ে অভিযান পরিচালিত হয়। জনস্বার্থে খুলনায় বিএসটিআই এর অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button