স্থানীয় সংবাদ
কেডিএর ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালন

খবর বিজ্ঞপ্তি : ঐতিহাসিক ৭ই মার্চ দিবস ২০২৪ উদযাপনে শহীদ হাদিস পার্কের র্যালিতে কেডিএর পক্ষ হতে অংশগ্রহণ করা হয় এবং খুলনা কালেক্টরেট প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে কেডিএ’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম, এএফডব্লিউসি, পিএসসি এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কেডিএর সার্বক্ষণিক সদস্যবৃন্দ, সচিব, প্রধান প্রকৌশলী, পরিচালক (এস্টেট), নির্বাহী ম্যাজিস্ট্রেট,সহ সকল প্রথম শ্রেণীর কর্মকর্তা বৃন্দ।



