স্থানীয় সংবাদ

দাকোপে নারী নির্যাতন রোধে ধর্মীয়নেতাদের সাথে সভা অনুষ্ঠিত

দাকোপ প্রতিনিধি ঃ দাকোপে জেন্ডার অসমতা,নারী নির্যাতন ও বাল্য বিবাহ রোধে সচেতনতামূলক বার্তা প্রচারে ধর্মীয়নেতাদের সাথে সংবেদনশীল/সেনসিটাইজেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউএসএআইডি নবযাত্রা-২ প্রকল্প,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সহযোগীতায় রবিবার বেলা ১২টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সুরাইয়া সিদ্দিকার সভাপতিত্বে এবং নবযাত্রা-২ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ প্রকল্প সমন্বয়কারী স্টিফেন হেমব্রম এর পরিচালনানায় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় অতিথির বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ^াস, চালনা বিল্লালিয়া আলিয়া মাদ্রসার অধ্যক্ষ মোঃ অজিউর রহমানসহ বিভিন্ন ধর্মের ধর্মীয়নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button