স্থানীয় সংবাদ

সেখ জুয়েল এমপি’র সুস্থতা কামনায় জেলা শ্রমিকলীগ’র দোয়া

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র সেখ সালাউদ্দিন জুয়েল এর সুস্থতা কামনা করে আজ বিকাল ৫ ঘটিকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে দোয়া অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শ্রমিকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খুলনা জেলা শ্রমিকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বি এম জাফর এর সভাপতিত্বে ও খুলনা জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ পীর আলীর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-খুলনা মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক বাবু রনজিত কুমার ঘোষ, সহ-সভাপতি মল্লিক নওশের আলী, খুলনা জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি এ্যাড. এবিএম এনামুল হক, অজিত বিশ্বাস, প্রচার সম্পাদক শেখ মোঃ মঈনুল ইসলাম মোহন,দপ্তর সসম্পাদক গাজী কামরুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সহ-অর্থ সম্পাদক মোঃ কামাল হোসেন চিশতি, প্রভাবশালী সদস্য মোঃ শরিফুল ইসলাম, মোঃ হায়দার আলী খান প্রমুখ।
দোয়া পরিচালনা করেন, খুলনা মহানগর শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম খান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button