স্থানীয় সংবাদ

বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদ প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার

নির্বাচন কশিনারের কর্মকা- প্রশ্ন বিদ্ধ

যশোর ব্যুরো ঃ বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতির নির্বাচনে কমিশনারের ভূমিকা প্রশ্নবিদ্ধ হওয়ায় সভাপতি পদ প্রাথী জয়নাল আবেদীন তার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। শুক্রবার ৩ মে বিকেলে প্রেসক্লাব যশোর মিলনায়তনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি নির্বাচন থেকে প্রার্থীতার প্রত্যাহারের ঘোষনা দেন। এসময় কার্যকরী সদস্য প্রার্থী শেখ তহিদ,সদস্য প্রধান নির্বাচন কমিশানের বিরুদ্ধে আদালতে মামলার বাদি আব্দুল মান্নানসহ সমিতির অনেক সদস্য উপস্থিত ছিলেন। গাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে জয়নাল আবেদীন বলেন,গত ৩ এপ্রিল থেকে বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে নানান ষড়সযন্ত্র শুরু হয়। এক তরফা নির্বাচন, যেখানে প্রতিদ্বন্দী প্রার্থীতা করার কোন সুযোগ রাখা হয়নি। মানা হয়নি গঠনতন্ত্রেও আইন ও নিয়ম কানুন। আর এই ষড়যন্ত্রের মাষ্টার মাইন্ডের সাথে যখন নির্বাচন কমিশন যুক্ত হয়ে যায় বিষয়টি আর সাধারণ বিষয় থাকেনা। সংগঠনের মোট ৭৪২জন সদস্যর মধ্যে ৬২০জনকে ভোটাধিকার করার সুযোগ দিয়েছে অনিয়মতান্ত্রিকভাবে। গঠনতন্ত্র অনুযায়ী সকল সাধারণ সদস্য নির্বাচনে প্রার্থীতা করার সুযোগ থাকলেও বর্তমান কার্যনির্বাহী কমিটি ও নির্বাচন কমিশন একত্র হয়ে বিভিন্ন ম্যাকানিজ্যম কওে বিভাবে বর্তমান কমিটিকে পুনরায় বহাল রাখা যায় সেই প্রচেষ্টায় লিপ্ত। বিষয়টি যথন সভাপতি পদ প্রার্থী হয়ে বুঝতে পরি তখন নির্বাচনের তফশীল পরিবর্তন করে পুনরায় নির্বাচনের জন্য বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিভাগীয় শ্রম অধিদপ্তর খুলনার পরিচালক বরাবর একটি আবেদন করি সেই আবেদনের প্রেক্ষিতে নির্বাচন ঊহৃ করে পুনরায় তফশীল ঘোষনা করে নির্বাচন দেওয়ার সুপারিশ করে একটি পত্র প্রেরণ করে। সেই পত্রকে নির্বাচন কমিশন বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে নির্বাচন সম্পন্ন করতে প্রস্তুুতি সম্পন্ন করতে থাকে। সেই নির্বাচনের কমিশনের অধীনে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব নয়। এছাড়া নির্বাচন কমিশনের আচারণে নির্বাচন প্রশ্ন বিদ্ধ ও সাধারণ ভোটারদের ভোটাধিকার প্রয়োগে ষড়যন্ত্র ও নির্বাচিতদের পুনরায় ক্ষমতা রাখার নীল নকশার জাল বিস্তার রোধ করতে সমিতির সদস্য আল মামুন বাদি হয়ে নির্বাচন কমিশনার কাজী শাহাজাহান সবুজ গংয়ের বিরুদ্ধেদ সহকারী জজ শার্শা আদালতে অভিযোগ দায়ের করেন। বিজ্ঞ আদালতের বিচারক নির্বাচন স্থগিত করার আদেশ দেন। উক্ত আদেশ পেয়েও নির্বাচন কমিশনার নির্বাচন চালানোর প্রস্তুতি গ্রহন করায় সাংবাদিক সম্মলনের মাধ্যমে সভাপতি পদ প্রার্থী জয়নাল আবেদীন প্রার্র্থীতা প্রত্যাহারের ঘোষনা দেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button