মোরেলগঞ্জে ৭ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার, বনে অবমুক্ত

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশান বাড়ীয়া এলাকায় বসত বাড়ীর মুরগির ঘর থেকে ৭ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ মে) দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ভিলেজ টাইগার রেসপন্সটিম উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের পিসি বরইখালী গ্রামের মোঃ মহসিন হাওলাদারের মুরগির ঘর থেকে সাপটি উদ্ধার করে। নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম লোকালয় থেকে অজগর সাপ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, গৃহকর্তা মোঃ মহসিন হাওলাদারের মুরগির ঘরে অপ্রত্যাশিত ডাকা ডাকিতে মুরগির ঘরের কাছে যেতেই দেখেন ঘরের মধ্যে বিশাল এক অজগর। বিষয়টি স্থানীয়ভাবে ভিলেজ টাইগার রেসপন্সটিম কে জানালে টিম লিডার মোঃ বারেক হাওলাদার এসে অজগরটি উদ্ধার করেন। বর্তমানে তীব্র তাপদাহ ও খাদ্য সংকটের কারণে পাশর্^বর্তী সুন্দরবন থেকে বন্য প্রাণী প্রায়ই লোকালয়ে প্রবেশ করছে। তাই সুন্দরবন সংলগ্ন গ্রামবাসিকে তিনি সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন। শুক্রবার বিকেলের দিকে সাপটিকে পূর্ব-সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়। এ বিষয়ে ধানসাগর ফরেস্ট অফিসের ইনচার্জ মোঃ আব্দুল বাসেত বলেন, অজগর সাপটি ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে আমরা গ্রহণ করে গুলিশাখালী টহল ফাঁড়ির সুন্দরবনে অবমুক্ত করি।



