বেগম রাজিয়া নাসের অক্সিজেন সেবার দোয়া মাহফিল

সেখ জুয়েল এমপি’র সুস্থতা কামনায়
খবর বিজ্ঞপ্তি ঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাউদ্দিন জুয়েল এর সুস্থতা কামনা করে গতকাল সন্ধ্যা ৭ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে দোয়া অনুষ্ঠিত হয়।উক্ত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান পৃষ্টপোষক খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল।জেলা আওয়ামী লীগ সদস্য জামিল খানে এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক সরদার জাকির হোসেন,জেলা যুবলীগের সাধারন সম্পাদক ইঞ্জিঃ মাহাফুজুর রহমান সোহাগ,জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ ইমরান হোসেন, যুবলীগ নেতা জিল্লুর রহমান ডলার, আল-আমিন এহসান,জাহিদ ইসলাম,মোর্শেদ রিয়াদ,মোঃ রাকিব,ছাত্রনেতা তানভীর রহমান আকাশ,চিশতী নাজমুল বাশার স¤্রাট,মোঃ ইসমাইল মৃধা ইমন,মফিজুর রহমান মুন্না,আবিদ হাসান ফাহিম,রফিকুল ইসলাম বাবু,জাহিদ হাসান রানা,আজবর রাজ,রায়হান কবির চঞ্চল,সজিব,আরাফাত প্রমুখ।



