স্থানীয় সংবাদ
কেসিসি মেয়র’র সাথে দৌলতপুর বাজার বনিক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার ঃ খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আওয়ামী লীগের সভাপতি আলহাজ তালুকদার আব্দুল খালেক এর সঙ্গে দৌলতপুর বাজার বর্ণিক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ। রবিবার সকাল সাড়ে ১১ টায় দৌলতপুর বাজার বর্ণিক সমিতির নির্বাচন নিয়ে কেসিসি মেয়রের মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর বাজার বর্ণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ আসাদ বন্দ,সিরাজুল ইসলাম, এস এম শফি, শেখ কাম্মার হোসেন,এম এম জসিম, আকমল গাজী, মোঃ লিটন, পলাশ শেখ,জাকির হোসেন, মোঃ মাসুম, আসলাম ফকির, জয়নাল মুন্সী, সুমন হাওলাদার, মোঃ হিরু, মোহাম্মদ বাবু প্রমুখ।এ সময় নেতৃবৃন্দ বলেন, ২০২৩ সালের ডিসেম্বরে ত্রিবার্ষিক নির্বাচনে মেয়াদ উত্তীর্ণ হলেও এখনওপুনরায় নির্বাচন দেয়ার প্রস্তুতি গ্রহণ করা হযনি।দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেয়ার জন্য নির্বাচন ক্ষমতা হস্তান্ত করার দাবী জানান।

