স্থানীয় সংবাদ

বাগেরহাটের পুর্ব- সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে তবে যে কোন মূহুর্তে আবারও জ্বলে উঠতে পারে

ফায়ার সার্ভিসের সাথে আগুন নিয়ন্ত্রনে যোগ দেয় নৌবাহিনী , কোষ্টগার্ড এবং বিমান বাহিনীর হেলিকপ্টার

বাগেরহাট প্রতিনিধি ঃ তীব্র দাবদাহের মধ্যে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের ভিতরে লাগা আগুন নিয়ন্ত্রনে এসেছে। আগুন লাগার ১৫ ঘণ্টা পর রবিবার সকাল থেকে আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। সাথে যোগ হয়েছে কোস্টগার্ড ও নৌবাহিনী। বিমান বাহিনীর একটি হেলিকপ্টারও টহল দিয়েছে। খুলনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মামুন মাহমুদ জানান, আগুন লাগার খবর পেয়ে শনিবার সন্ধ্যায় ফায়ার সার্ভিস সুন্দরবনে প্রবেশ করলেও পানি সংকটসহ নানা কারণে আগুন নেভানোর কাজ শুরু করতে পারেনি। এক পর্যায়ে রবিবার সকাল থেকে আগুন নেভাতে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। ঘটনাস্থল থেকে পানির উৎস দুরে থাকায় আগুন নিয়ন্ত্রনে চরম সমস্যা হওয়ায় নৌ বাহিনী ও কোষ্ট গার্ড নদীপথে তাদের জাহাজ নিয়ে ফায়ার সার্ভিস কে সহযোগিতা করতে সুন্দরবনে এসে পৌছেছে। তবে রবিবার বেলা ১১ টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রন হয়নি। প্রঙ্গতঃ শনিবার বিকেলে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া টহল ফাঁড়ি সংলগ্ন লতিফের ছিলা নামক এলাকায় এ অগ্নিকা-ের ঘটনা দেখতে পায় বন বিভাগ। শুরুতে বন বিভাগ ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পরে মোরেলগঞ্জ, শরণখোলা ও মোংলা ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায়। বন রক্ষায় দায়িত্বরত বনরক্ষীদের উদাসিনতায় এদিন আগুন নিয়ন্ত্রনে কাজ করতে না পারলেও পরে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় রবিবার সকাল থেকে ব্যাপক আয়োজনে এবং ফায়ার লেন কেটে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চলছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মীরা। এদিকে স্থানীয় নিশান বাড়ীয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, সুন্দরবনের লতিফের ছিলা এলাকার অনেক জায়গা জুড়ে আগুন লেগেছে। বনের মাটিতে পড়ে থাকা বিভিন্ন গাছের পাতার স্তুপের মধ্যে আগুন জ্বলছে। অন্তত ৫০টি জায়গায় আগুন জ্বলছে বলে দৃশ্যমান হয়েছে। আমার ইউনিয়নের প্রথমে ২ শত পরে আরো জনবল নিয়ে সুন্দরবনের আগুন নিয়ন্ত্রনে বিরামহীন কাজ করছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আগুন নেভাতে যাওয়া সিপিজি সদস্য মণিময় ম-ল বলেন, আগুন যাতে নতুন এলাকায় ছড়িয়ে না পড়ে সে জন্য শনিবার সন্ধ্যার মধ্যে বন বিভাগ ও ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে আমরা শুকনো গাছ অপসারণ করেছি। বিভিন্ন স্থানে ছোট ড্রেন কেটে রেখেছি। অপরদিকে, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি বিষয়ে জানতে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেবকে প্রধান করে ইতোমধ্যে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৭ দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা গাজী নুরুল কবির রবিবার সকালে জানান, ফায়ার সার্ভিসকে সহযোগিতার জন্য কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরাও যোগ দিয়েছেন। বিমান বাহিনীর একটি হেলিকপ্টার বন এলাকায় টহল দিচ্ছে। স্থানীয় দুই শতাধিক সাধারণ মানুষও আগুন নিয়ন্ত্রণের কাজে অংশগ্রহণ করেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনার উপ-পরিচালক মামুন মাহমুদ ঘটনাস্থলে উপস্থিত থেকে আগুন নিয়ন্ত্রণের কাজ তদারকি করছেন। এ ছাড়াও মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশিকুর রহমান, মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান আগুন নিয়ন্ত্রনে তদারকি করছেন। এছাড়াও বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন ও পুলিশ সুপার মো. আবুল হাসনাত খান রবিবার বেলা ১ টার দিকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত সুন্দরবন এলাকার এলাকা পরিদর্শন করেন। সর্বশেষ এদিন বিকেলে পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা গাজী মো. নুরুল কবির ঘটনাস্থল থেকে বলেন, আগুন নিয়ন্ত্রণে রয়েছে। এখন আর আতঙ্কের কিছু নেই। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের লতিফের সিলা এলাকায় লাগা আগুনের পথে গতি পর্যবেক্ষন শেষে রবিবার বেলা ২টার দিকে আকাশ পথে পানি ঢালতে শুরু করে বিমানবাহিনীর একটি দল। রবিবার সকাল থেকে ফায়ার সার্ভিস, বনবিভাগ, কোষ্টগার্ড, নৌবাহিনী, আনসার ভিডিপি, গ্রাম পুলিশ ও স্থানীয় বাসিন্দারা বিরামহীন চেষ্টা চালিয়ে ফায়ার লাইন কেটে আগুনের বিস্তৃতি রোধে সক্ষম হলেও নির্মূল করতে পারেনি। ফলে বিমানবাহিনীর দলটি আকাশ পথে পানি ঢালতে শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। এখন আর আতঙ্কের কিছু নেই। তবে আগুন শতভাগ নির্মূল করে বনকে নিরাপদ ঘোষণা করতে আরও সময় লাগবে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button