কুয়েট কর্মচারী সমিতির নেতা শাহরিয়ারের পিতার ইন্তেকাল

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ জাতীয় মজুরী বোর্ডের সদস্য ও কুয়েট কর্মচারী সমিতির সহ-সভাপতি ও মানব সেবা সংগঠনের সহ-সভাপতি মোঃ শাহরিয়ার খানের পিতা প্রখ্যাত শ্রমিক নেতা মোঃ শহীদুল্লাহ খান(৮০) ইন্তেকাল করেছেন(ইন্নানিল্লা .. রাজিউন)। তিনি রবিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে যোগিপোলস্থ তার বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্যগুনোগ্রাহী রেখেগেছেন। গতকাল ৬ মে সোমবার মরহুমের জানাযা তার গ্রামের বাড়ী পাবনার আমিনপুর থানার অন্তগত গোবিন্দপুরে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। প্রখ্যাত শ্রমিক নেতা মোঃ শহীদুলাøাহ খান দীর্ঘদিন বাংলাদেশ মজুরী কমিশন বোর্ডের সদস্য ছিলেন। তিনি শিল্প নগরীর মীরেরডাঙ্গা মহসেন জুট মিল ওয়াকার্স ইউনিয়নের ৬ বার নির্বাচিত সভাপতি, খুলনা মহানগর উত্তর শ্রমিকলীগের সভাপতি, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি, শ্রম বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।
পরিবারের স্বজনরা জানিয়েছে শহীদুল্লাহ খান দীর্ঘদিন লিভার, কিডনীসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয় সম্প্রতি তাকে খুলনার বাসায় নিয়ে আসা হয়। ৫ মে রবিবার তার অবস্থার আরো অবনতি হলে রাত ২টা ৩০ মিনিটে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে যান। স্বজনরা জনায় তার ইচ্ছা অনুযায়ী গ্রামের বাড়ী পাবনা জেলার আমিনপুর থানার গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জানাযা শেষে পারিবারি কবরস্থানে তাকে দাফন করা হয়।
প্রখ্যাত শ্রমিক নেতা শহীদুল্লাহ খানের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও খুলনা ৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন এম.পি। খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমানসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ। অনুরুপ কুয়েট কর্মচারী সমিতির সহ-সভাপতি মোঃ শাহরিয়ার খানের পিতা মোঃ শহীদুল্লাহ খানের ইন্তেকালে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন কুয়েট কর্মচারী সমিতির সভাপতি শেখ এরশাদ আলী, সাধারণ সম্পাদক মোঃ হাসিব সরদার, সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান মোড়ল, সহ-সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক মোঃ স¤্রাট কাজী, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, ক্রিড়া সম্পাদক হাফিজুর রহমান, প্রচার সম্পাদক মোঃ শরিফুজ্জামান সুজন, সহ প্রচার মোঃ আলামিন ফকির, দপ্তর সম্পাদক এস এম নুরুজ্জামান, মহিলা বিষয়ক সম্পাদক রুমা খাতুন, কার্যনির্বাহী সদস্য বেগ ফয়জুল্লাহ শিবলী, মিঠুন কুমার দাশ, মোঃ জামাল হোসেন, মোঃ মাসুম মিজি, মোঃ হাবিবুর রহমান কুয়েট কর্মচারী সমিতির সকল সদস্যবৃন্দ এবং মানব সেবা সংগঠনের সভাপতি মো: পারভেজ আলম ও সাধারন সম্পাদক মেহেদী হাসানসহ সকল নেতৃবৃন্দ।



