ভোটের লড়াইয়ে মাঠ চষে বেড়াচ্ছে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানসহ ৮ প্রার্থী

ফুলতলা উপজেলা পরিষদ নির্বাচন
খানজাহান আলী থানা প্রতিনিধিঃ খুলনার ফুলতলা উপজেলা পরিষদ নির্বাচনের আর মাত্র বাকি দুই সপ্তাহ আগামী ২১ মে মঙ্গলবার অনুষ্ঠিত হবে এই উপজেলা পরিষদের ৬ষ্ঠ নির্বাচন। তাপদাহের গরম উপেক্ষা করে উপজেলার ৪টি ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান(পুরুষ) ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। এই উপজেলায় আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ৩জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে শেষ সময়ে চেয়ারম্যান পদে মূলপ্রতিদ্বন্দ্বি খানজাহান আলী থানা আওযামী লীগের সভাপতি, ভূমিমন্ত্রী বাবু নারায়ন চন্দ্র চন্দের আস্থাভাজন দোয়াত কলম প্রতীকের শেখ আবিদ হোসেনের নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণায় ভোটের উত্তাপ কমেগেছে। সরেদাড়ানো চেয়ারম্যান প্রার্থী শেখ আবিদ হোসেন বলেন, ফুলতলা উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের পরস্পরমুখোমুখি অবস্থানে বিভেদ দূর করতে এবং দলীয় ঐক্যকে সুসংহত করার লক্ষে ঐক্যবন্ধ আওয়ামীলীগকে ধরে রাখতে নির্বাচন থেকে আমি দলের স্বার্থে সরে দাড়িয়েছি। তিনি নির্বাচন থেকে সরে দাড়ানোর মধ্যে দিয়ে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্জ শেখ আকরাম হোসেন ভোটের লড়ায়ে এগিয়ে গেলেন বলে সাধারণ ভোটারা মনে করছে। অফিসিয়াল ভাবে চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী থাকলেও ভোটের মাঠে থাকছে তিনজন। তারা হলো ফুলতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ শেখ আকরাম হোসেন(আনারস প্রতীক),খুলনা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বিলকিছ আক্তার ধারা(মোটরসাইকেল প্রতীক) এবং খুলনা জেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হোসেন রানা(ঘোড়া প্রতীক)। ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছে তারা হলো ফুলতলা উপজেলা আওয়ামী লীগ নেতা বর্তমান ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন(উড়োজাহাজ প্রতীক), মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্জ শেখ ইকবাল হোসেন(তালা প্রতীক) এবং বিএনপি নেতা সরদার আবু তাহের রিপন(মাইক প্রতীক)। এই পদে বর্তমান ভাইস চেয়ারম্যান জিয়া হাসান তুহিনের সাথে উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেনের হাড্ডাহাড্ডি লড়ায়ের আভাস দিয়েছে স্থানীয় ভোটারগণ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছে দুই জন এরা হলো বর্তমান ফুলতলা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খুলনা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ফারজানা ফেরদৌস নিশা(কলস প্রতীক) এবং রেক্রোানা আযম(ফুটবল প্রতীক)। এই পদে বর্তমান ফুলতলা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খুলনা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ফারজানা ফেরদৌস নিশা(কলস প্রতীক) জনমত জরিপে অনেক এগিয়ে রয়েছে। ফুলতলা উপজেলা নির্বাচনী কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান জানিয়েছেন, আগামী ২১ মে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলার ৪টি ইউনিয়নের মোট ১ লক্ষ ১৫ হাজার ১শ ৮৭জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করে তিনটি পদে তাদের মনোনীত প্রার্থীকের নির্বাচিত করবেন। তিনি জানান, এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ট ও সুন্দর রয়েছে।



