স্থানীয় সংবাদ

যশোরে পরিবহন থেকে ইয়াবা উদ্ধার : গ্রেফতার

যশোর ব্যুরো ঃ ঢাকা থেকে ইয়াবার চালান নিয়ে যশোরে এসেই জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হাতে আটক হলেন দুই ব্যবসায়ী। এরা হচ্ছে, ফরিদপুর জেলার নগরকান্দা থাকার রাধানগর পুর্বপাড়া গ্রামের মৃত সেন্টু শেখ এর ছেলে হৃদয় ও ঢাকা ধামরাই থানার বালিয়া পশ্চিম এলাকার আকবর হোসেন খানের ছেলে মনিরুজ্জমান খান ওরফে সুমন। গ্রেফতারকৃতদের সোমবার ৬ মে ভোর রাত ৪ টা বেজে ৫০ মিনিটের সময় যশোর উপশহর খাজুরা বাসস্ট্যান্ড কাজী অফিসের সামনে রাস্তার উপর থেকে গ্রেফতার করে তাদের দখল হতে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই শেখ আবু হাসান জানান,৫ মে রোববার রাতে সরকারী গাড়ী যোগে মাদকদ্রব্য, অস্ত্র,গোলাবারুদ উদ্ধার অভিযান পরিচালনার সময় ভোর রাত পৌনে ৪ টায় শহরের মনিহার বাসস্ট্যান্ডে অবস্থানকালে গোপন সুত্রে সংবাদ পান ঢাকা থেকে বেনাপোল গামী দেশ ট্রাভেলস পরিবহনে দু’জন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবাসহ আসছে। বিষয়টি জানার পর রাত ৩ টা বেজে ৫৫ মিনিটের সময় উপশহর এলাকার খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেই। ঢাকা থেকে দেশ ট্রাভেলস পরিবহন খাজুরা বাসস্ট্যান্ডে কাজী অফিসের সামনে রাস্তার উপর বাস থামায়। তখন ডিবি পুলিশ লেখা কোটি পরা অবস্থায় দেশ ট্রাভেলস পরিবহনের ভিতরে প্রবেশ করলে পরিবহনের এফ-৩, সিটে বসা দু’জন যাত্রীর আচারণ সন্দেহ জনক হওয়ায় যাত্রী হৃদয় ও মনিরুজ্জামান খান সুমনকে উপস্থিত লোকজনের সামনে হেফাজতে নিয়ে হৃদয়ের দখলে থাকা ১০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে সকালে কোতয়ালি থানায় নিয়মিত মামলা দিয়ে বিকেলে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button