স্থানীয় সংবাদ

সবজির বাজার নাগালে থাকলেও মাছ মাংস ডিমের দাম চড়া

শেখ ফেরদৌস রহমান ঃ তিব্র গরমে হাসফাস অবস্থার মধ্যে স্বস্তি দিচ্ছে সবজির বাজারে। তবে বেড়েছে সব ধরনের মাছ, মাংসের ও ডিমের দাম। গেল মাসখানেক আগেও ছিল সবজির বাজার ছিল আরও সহনশীল। নি¤œ ও মধ্য আয়ের মানুষের ছিল যা একপ্রকার স্বস্তির হাওয়া। তবে ঈদের পরপর যেন তিব্র দাবদাহে সব গেছে পাল্টে। এছাড়া বেড়েছে কমেছে আলু, পেঁয়াজ, রসুন, কাচাঝাল এর দাম। খুচরা বাজারে লেয়ার মুরগী বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩৫০ টাকা , সোনালী মুরগী প্রতি কেজি ৩৫০টাকা, কক মুরগী ৩৬০ টাকা প্রতি কেজি ও ব্রয়লার মুরগী বিক্রি প্রতি কেজি ২১০ টাকা করে কেজি দরে। পাশাপাশি গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭২৫-৭৫০ টাকা দরে, খাসির মাংস ১ হাজার ৫০ টাকা প্রতি কেজি। এছাড়া মাছ বাজারে ঘুরে দেখা যায় চিংড়ি মাছ প্রকার ভেদে ৬০০ টাকা থেকে ৭৫০ টাকা কেজি দর, ইলিশ মাছ ছোট আকারের ৬০০ টাকা, ৫০০ গ্রামের ওজনের মাছ ৭০০ টাকা, আর কেজির মাছ ১২ থেকে ১৫শ টাকা পযন্ত। পাশাপাশি টেংরা ৬৫০ টাকা কেজি দরে। তবে সাগরের মাছের দাম আর পাঙাস মাছ,ও তেলাপিয়া সহ চাষের কৈ,সিং কেজি একটু নাগালে বলে মনে করছেন ক্রেতারা। এ দিকে ডিমের দাম ও বেড়েছৈ সপ্তাহের ব্যবধানে হালি প্রতি ৭ থেকে ১০ টাকা পযন্ত বেড়েছে ডিমের দাম। গতকাল খুলনা নগরীর বিভিন্ন বাজারে ঘুরে এমন চিত্র দেখা যায়। এদিকে ক্রেতারা বলছেন, সবজির দাম কম তবে খুব বেশি দাম কমেনি। গেল মাসের তুলনায় বাড়তি বলা চলে। এদিকে বিক্রেতারা বলছেন, বাজারে তিব্র গরম এর কারণে সবজির সরবরাহ কমেছে। এমনকি আগের তুলনায় ক্রেতারা প্রচুর সবজি ক্রয় করছে। মূলতঃ তিব্র গরমে বেশি বেশি সবুজ তরকারি কিনছে ক্রেতারা। সে জন্য দাম সামান্য বাড়ছে। পাশাপাশি সবজি গরমে শুকিয়ে নষ্ট হচ্ছে। কৃষকেরা এই খরতাপে আবাদি জমিতে যেতে পারেনি তার একটি প্রভাব। সরজমিনে দেখা যায় নগরীর চিত্রালি কাচা বাজারে প্রতি কেজি পটল ৫০ থেকে ৪০ টাকা, আলু ৫৫ টাকা, বেগুন ৭০ টাকা, করলা ৫০ টাকা, শসা ৪০ টাকা, কচুর লতি ৪৫ টাকা, এবং বরবটি ৫০ টাকায় বিক্রি হচ্ছে। লাউ ৩০টাকায় বিক্রি হচ্ছে। এ বিষয়ে ক্রেতা মো: মুহসিন আলী বলেন, গেল মাস খানেক সময় ধরে চলছে তিব্র গরম। আর এইে গরমে বেশি চাহিদা পড়েছে সবজির বাজারে। যে কারণে সবজির দাম বাড়ছে। আগে বাসা বাড়ীর সামনে ১০ থেকে ১৫ জন ভ্রাম্ম্যমান ভ্যানে করে সবজি মাছ বিক্রি করতে আসত। এখন সারাদিনে দুই একজন সবজি বিক্রেতাকে দেখা যায়না। তবে দাম আরও একটু বেশি সহনশীল হওয়া উচিত। প্রতিটি পণ্যের দাম বাড়ার পিছনে অসাধু ব্যাবসায়িদের একটি কালো হাত থাকে। দেখেন পেয়াজের দাম গেল এক সপ্তাহ যাবৎ চলছে ৭০ টাকা করে কেজি অথচ যে শোনা গেছে ভারত পেঁয়াজ দিবে কেজি প্রতি ১০ টাকা কমেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button