স্থানীয় সংবাদ

খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের শোক

# এ্যাড. কানিজ ফাতেমা’র মৃত্যুতে #

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদিকা এ্যাড. কানিজ ফাতেমা অমিন খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ৮মে দুপুর ২টা৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি … রাজিউন। মরহুমার মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ। বিবৃতিদাতাগণ নগর স্বেচ্ছাসেবক দল সভাপতি একরামুল হক হেলাল, শফিকুল ইসলাম শাহীন, ফারুক হিলটন, ইউসুফ মোল্যা, মুনতাসির আল মামুন, নাসির উদ্দিন, হেলাল ফরাজী প্রমুখ। আগামী কাল বাদ যোহর মরহুমার নামাজে জানাজা খুলনা আলীয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হবে উক্ত নামাজে জানাজায় নড়া স্বেচ্ছাসেবক দল ও সকল থানা এবং ওয়ার্ড নেতৃবৃন্দদের উপস্থিত থাকার জন্য আহবান করা হলো।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button