স্থানীয় সংবাদ
মুজগুন্নী খাদিজাতুল কোবরা মসজিদ কমিটির উদ্যোগে কামাল হোসেন এমপিকে সংবর্ধনা

খবর বিজ্ঞপ্তিঃ নগরীর মুজগুন্নী শেখপাড়া খাদিজাতুল কোবরা (রঃ) জামে মসজিদে বৃহস্পতিবার আছর নামাজ আদায় করেন খুলনা ৩নং আসনের সংসদ সদস্য ও আ’লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। পরে তাঁকে মসজিদ কমিটি ও এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করেন মসজিদ কমিটির উপদেষ্টা চেয়ারম্যান কাজী ফেরদৌস হোসেন তোতা, মসজিদ কমিটির সভাপতি শেখ আজগর হোসেন, অনুষ্ঠান পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মাওঃ শহিদুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড কাউন্সিলর এমডি মাহফুজুর রহমান লিটনসহ মসজিদ কমিটির উপদেষ্টা ও কার্যকরী সদস্যবৃন্দ। এ সময় সংসদ সদস্য মসজিদ ও এলাকার সার্বিক উন্নয়ন ও সহযোগিতা করার আশ্বাস দেন।

