স্থানীয় সংবাদ

অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক উপজেলা পরিষদ নির্বাচন এখন সময়য়ের দাবী

# ফুলতলায় মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা #

ফুলতলা (খুলনা) প্রতিনিধি ঃ বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য উপজেলা পরিষদ নির্বাচন এখন সময়য়ের দাবী। দেশের অর্থনীতিসহ সকল সেক্টরের উন্নয়নের স্বার্থে গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। আগামী ২১ মে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। তিনি এ ব্যাপারে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ উপলক্ষে গতকাল শনিবার বেলা ১১ টায় ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে ফুলতলা উপজেলার প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম (বার)। মতবিনিময় সভায় স্বাগত বক্তৃতা করেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজির আহম্মেদ। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার এবং তেরখাদা, দিঘলিয়া ও ফুলতলার রির্টানিং অফিসার এটিএম শামীম মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান, সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা, থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমানসহ প্রিজাইডিং অফিসারবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button