স্থানীয় সংবাদ
সাংবাদিক কন্যা আজরা মাহামুদ জিপিএ-৫ পেয়েছে

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক মুক্তি মাহামুদুল হক শিকদারের কন্যা আজরা মাহামুদ এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে খুলনা গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন। আজরা মাহামুদ সাংবাদক মুক্তি মাহামুদুল হক শিকদার এবং নাছরিন হক চৌধুরীর একমাত্র কন্যা সন্তান। সাংবাদিক মুক্তি মাহমুদ তার কন্যার এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার কন্যার জন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।



