বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক খুলনায় ৩দিন ব্যাপী বিশেষ সেবা কার্যক্রমের উদ্বোধন

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয়ের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে; হিসাব মহানিয়ন্ত্রক এর নিয়ন্ত্রণাধীন ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস্ (ডিসিএ)- খুলনা কার্যালয় কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা বিগত ১২মে ডিসিএ কার্যালয় (হিসাব ভবন), নুরনগর, খুলনাতে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হেলাল মাহমুদ শরীফ বিভাগীয় কমিশনার খুলনা এর পক্ষে মোঃ তবিবুর রহমান, পরিচালক, স্থানীয় সরকার উপস্থিত ছিলেন। খুলনা বিভাগের বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক জনাব নুরুল আবসার এর সভাপতিত্বে এবং খুলনা বিভিন্ন সরকারী কলেজের অধক্ষ্য, খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, পিপিএম (বার), ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬ এর এসপি কানাই লাল সরকারসহ খুলনা বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণের উপস্থিতিতে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক প্রকৌঃ নাসিফ কবির। অনুষ্ঠানে বক্তাগণ অডিট ও একাউন্টস বিভাগের সেবাসমূহ বিশেষত পেনশন সেবার প্রসংশা করেন। প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন যে এই বিভাগটি সরকারি সেবাদানকারীদের সেবা প্রদান করে থাকেন এবং এই বিভাগের আধুনিকায়ন ও উৎকর্ষ সাধনে সচেষ্ট থাকার জন্য আহবান করেন। উল্লেখ্য বাংলাদেশের স্বাধীনতার পর কার্যকর সংবিধানের অষ্টম ভাগে ১২৭ থেকে ১৩২ অনুচ্ছেদে বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) এর পদমর্যাদা, ক্ষমতা, মেয়াদ ইত্যাদি উল্লেখ করা হয় এবং ১৯৭৩ সালের ১১মে বাংলাদেশের প্রথম সিএজি হিসেবে নিয়োগ পান ফজলে কাদের মোঃ আব্দুল বাকি। বর্তমানে বাংলাদেশের সিএজি হিসেবে নিযুক্ত রয়েছেন জনাব মোঃ নুরুল ইসলাম; তিনি ২৬ জুলাই ২০২৩ সালে ১৩তম সিএজি হিসেবে শপথ নেন।



