স্থানীয় সংবাদ

মুহসিন হাই স্কুল শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি অর্জন

# এসএসসিতে পাশের হার ৯৮.২৪% #

স্টাফ রিপোর্টারঃ সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়টি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ থানা পর্যায়ে (দৌলতপুর, খালিশপুর, খানজাহানআলী) শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে স্বকৃীতি লাভ করেছে। এছাড়া এবার অত্র বিদ্যালয় থেকে এস এস সি’২৪ পরীক্ষা দিয়েছে ১১৪ ছাত্র। তার মধ্যে জি পি এ ৫-পেয়েছে-৪৬ জন, জি পি এ ৪ পেয়েছে -৫৭ জন, জি পি এ ৩.৫ পেয়েছে- ৮ জন এবং জি পি এ ৩ পেয়েছে -১ জন। অকৃতকার্য হয়েছে – ২ জন। পাশের হার -৯৮.২৪%। স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জোয়ার্দ্দার বলেন, দক্ষিণ বাংলার অতি প্রাচীন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়। ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত। ১৮৯৫ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয কর্তৃক স্থাযীভাবে স্বীকৃতি প্রাপ্ত। ২০১৬ সালে সরকারি। প্রখ্যাত দানবীর হাজী মুহাম্মদ মহসিনের ৩.০১৫ একর জমির উপর এবং যশোর খুলনা মহাসড়কের সংলগ্ন অবস্থিত। বিদ্যালয়টি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ থানা পর্যায়ে (দৌলতপুর খালিশপুর খান জাহান আলী) মাধ্যমিক পর্যায়ে নির্বাচিত হয়েছে। এ জন্য অনেক কস্ট করতে হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানকে সুশৃংখল শিক্ষা প্রতিষ্ঠানে রূপ দিতে হয়েছে। পরিস্কার পরিচ্ছন্ন-নিয়মিত পাঠ দান, সৃজনশীল কর্মকান্ডে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার জন্য অক্লান্ত পরিশ্রম করতে হয় প্রতি শিক্ষককে। সকল শিক্ষকদের সহযোগিতায় আজ শিক্ষা প্রতিষ্ঠানটি এ অঞ্চলের মধ্যে শ্রেষ্ঠত্য অর্জন করেছে। এ জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button