স্থানীয় সংবাদ

মোরেলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার : মা ভাই বোন আটক

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার গ্রাম থেকে আলম ফরাজি (৩৮) নামে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের ভাষান্দল গ্রামের আব্দুর রব ফারাজির ছেলে। খবর পেয়ে সোমবার বেলা ২ টার দিকে আলম ফরাজির মৃতদেহ পুলিশ হেফাজতে নেয়। আলম ফরাজিকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা চলছে এমন সন্দেহে পুলিশ তার মা রহিমা বেগম (৬৫), ভাই বাদশা ফরাজি (৪৫) ও বোন রেক্সনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নেয়া হয়েছে। আলম ফরাজির স্ত্রী ও দুটি সন্তান রয়েছে। মা রহিমা বেগম বলেন, তার ছেলে আলম ফরাজি দীর্ঘদিন ধরে মস্তিস্ক বিকৃতিজনিত রোগে ভূগছিল। পরিবারের সদস্যরা তাকে পায়ে সিকল দিয়ে বেঁধে রাখতো। রবিবার দিবাগত রাত ১ টার দিকে আলমকে ঘরের পিছনে একটি গাছের সাথে পায়ে শিকল বেঁধে রাখা হয়েছিলো। সোমবার বেলা ১১ টার দিকে দেখি সে গাছের গোড়ায় বসে আছে। পরে দেখি সে মৃত। তার গলায় একটি দড়ি পেচানো ছিলো। এ মৃত নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হওয়ার খবর পেয়ে মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান দুপুইে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, আলম ফরাজির মৃত্যুর বিষয়টি রহস্যজনক। এখন কেউ অভিযোগ দায়ের করেনি। জিজ্ঞাসাবাদের জন্য তার মা, ভাই ও বোনকে থানায় নেওয়া হয়েছে। আর কিভাবে আলমের মৃত্যু হয়েছে তা সঠিকভাবে জানতে লাশের মেয়রা তদন্ত করানো হবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button