কাজি আমিনুল হক’র সুস্থ্যতা কামনায় গমজাত দ্রব্য ব্যবসায়ী সমিতি

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি , সাবেক মেয়র ও খুলনা বড় বাজার গমজাত দ্রব্য ব্যবসায়ী সমিতির উপদেষ্ঠা কাজি আমিনুল হক এবং পরিচালক এমএ মতিন পান্নার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আসর হেলাতলা মসজিদে গমজাত দ্রব্য ব্যবসায়ী সমিতি এর আয়োজন করে। এসময় উপস্থিত ছিলেন খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক, চেম্বার পরিচালক ও বড় বাজার গমজাত দ্রব্য ব্যবসায়ী সমিতির উপদেষ্ঠা মো. সোহাগ দেওয়ান, কার্যকরী সভাপতি মো. লাভলু খান, সিনিয়র সহসভাপতি আসলাম হাওলাদার, মো. হিরক দেওয়ান, মো. ফিরোজ আলম, সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান হাওলাদার, সহসাধারণ সম্পাদক মো. রুবেল খান, সাংগঠনিক সম্পাদক মো. ওয়াহিদুর রহমান বাচ্চু, কোষাধ্যক্ষ বাবুল মল্লিক, দপ্তর সম্পাদক এইচ এম জুয়েল, কার্যকরী সদস্য মো. আ. রহিম খান, মো. মনিরুজ্জামান, মো. সোহাগ হাওলাদার, মো. জাফর, মো. জাহাঙ্গীর হোসেন, মো. আ. রব ও ইলিয়াস হোসেন। দোয়া পরিচালনা করেন হেলাতলা মসজিদের ইমাম ও খতিব মুফতি হোসাইন আহমেদ। সংগঠনের সভাপতি সত্যপ্রিয় সোম বলাই এই দু’ ব্যবসায়ী নেতার সুস্থতা কামনা করেন।



