
# চিতলমারী উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের ঘোষনা দিয়ে এক প্রার্থীর সংবাদ সম্মেলন #
আজাদুল হক, বাগেরহাট ঃ সাধারন ভোটারদের নির্বাচনের প্রতি আস্থা ফিরাতে চলমান উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি ও দলের কেন্দ্রীয় কমিটির দলীয় প্রতিক বা দলীয় মনোনয়ন না দেয়ার ঘোষনা বাগেরহাটের চিতলমারী উপজেলায় মানা হচ্ছে না। দলীয় প্রতিক না থাকলেও স্থানীয় দলীয় মনোনয়ন পাওয়ার ঘোষনা দিয়ে একজন প্রার্থী ভোট চাওয়ায় চিতলমারী উপজেলায় নির্বাচনী পরিবেশ অবাধ ও সুষ্ট থাকছে না। বিষয়টি চরমভাবে উপলব্ধি করে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষনা দিয়ে নির্বাচন বর্জন করেছেন চেয়ারম্যান প্রার্থী এসএম অহিদুজ্জামান। বৃহস্পতিবার বিকেলে কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন এসএম অহিদুজ্জামান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে অহিদুজ্জামান বলেন, ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচন দলীয় প্রতিক বা দলীয় মনোনয়ন দেয়া হবে না আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষনা পেয়ে চিতলমারী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়ে ছিলাম। নির্বাচন কমিশনের যাচাই-বাছাইয়ে বৈধ প্রার্থী নির্বাচিত হয়ে ১৫ মে থেকে সক্রিয়ভাবে নির্বাচনের কার্য্যক্রম শুরু করেন আওয়ামী লীগের একনিষ্ট নেতা এস এম অহিদুজ্জামান। কিস্তু নির্বাচনী প্রচারনা ও ভোটারদের কাছে ভোট চাইতে গেলে সাধারন ও দলীয় ভোটাররা সরাসরি বলছেন স্থানীয় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের প্রার্থী চলমান চেয়ারম্যান অশোক বুমার বড়াল। শেখ হেলালের পার্থী পরিচয়ে অশোক কুমার বড়াল ভোট প্রার্থনা করছেন। এমন কি অশোক কুমার বড়ালের পক্ষে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনও দলীয় প্রভাব বিস্তার করে ভোট চাইছেন। সরকারী সুবিধাভোগী কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠান কোন প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারনা করতে পারবেন না। অথচ এ সকল বিধি-বিধান উপেক্ষা করে আমাদের এমপি শেখ হেলাল উদ্দিনের ব্যাক্তিগত সহকারী ভিন্ন উপজেলার বাসিন্দা ফিরোজুল ইসলাম অশোক কুমার বড়ালের নির্বাচনে প্রকাশ্যভাবে কাজ করছেন এবং শেখ হেলালের প্রার্থী দাবী করে ভোট চাইছেন। দলীয় সভাপতির নির্দেশনা এখানে মানা হচ্ছেনা। এ ছাড়া চিতলমারী উপজেলার অপর চেয়ারম্যান প্রার্থী চিহ্নিত সন্ত্রাসী মোঃ আলমগীর সিদ্দিকী বহিরাগত সন্ত্রাসী এনে উপজেলায় মহড়া দিচ্ছেন। তিনি চিতলমারী উপজেলার সাবেক চেয়ারম্যান হিন্দু কমিউনিটি নেতা অ্যাডভোকেট কালিদাস বড়াল হত্যা মামলায় ১৮ বছর কারাভোগ করে আবারও এলাকায় সন্ত্রাসি সমন্বয় করেছে। এ সব বিষয়ে দলীয় এবং নির্বাচন সংশ্লিষ্টদের কাছে অভিযোগ করেও কোন প্রতিকার হয়নি। তাই চিতলমারী উপজেলা পরিষদ নির্বাচন নিরপেক্ষ, সুষ্ট ও শান্তির্পুন হবে না। এই আশংকা করে আমি এই ভোট বর্জন করেছি। এই সংবাদ সম্মেলনে চিতলমারী উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ মজিবর রহমান শামীম. সন্তোষ পুর ইউপি চেয়ারম্যান বিউটি খাতুনসহ অহিদুজ্জামানের কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।



