স্থানীয় সংবাদ

মানব সেবা সংগঠনের কার্যনির্বাহী কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

# গঠনতন্ত্র করতে ৭ সদস্যের কমিটি গঠন #

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ সামাজিক সংগঠন মানব সেবা সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সাধারণ সভা ১৯ মে, রবিবার আছরবাদ শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার, কুয়েটে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ পারভেজ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসানের সঞ্চালনায় সাধারণ সভায় সংগঠনের গঠনতন্ত্র তৈরী করতে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা খসড়া গঠনতন্ত্র পর্যালোচনা এবং সংগঠনের সকল সদস্যদের সাথে আলোচনার প্রেক্ষিতে সংগঠনের চুড়ান্ত গঠনতন্ত্র প্রস্তুত করবেন। পরবর্তিতে গঠনতন্ত্রটি অনুমোদনের জন্য কার্যনির্বাহী কমিটির সাধারণ সভায় উপাস্থাপন করবেন। সাধারণ সভায় এছাড়াও বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়। আলোচনা করেন সংগঠনের সহ-সভাপতি ও কুয়েট কর্মচারী সমিতির সাবেক সভাপতি মামুনুর রশিদ জুয়েল, কুয়েট কর্মচারী সমিতির সহ-সভাপতি মোঃ শাহরিয়ার খান, মোঃ আসাদুজ্জামান মোড়ল, শেখ জাকারিয়া হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইমরান আলী রনি, মোঃ শহিদুল ইসলাম, বেগ ফয়জুল্লাহ শিবলী, সাংগঠনিক সম্পাদক মোঃ স¤্রাট কাজী, সহ-সাংগঠনিক মোঃ মেহেদী হাসান, ক্রিড়া সম্পদক মোঃ হাবিবুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শফিউদ্দিন সরদার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ এনামুল হাসান, ধর্মবিষয়ক সম্পদাক মোঃ আব্দুল্লাহ ইবনে সাইদ, নির্বাহী সদস্য মোঃ রবিউল ইসলাম, এস এম মাহমুদুন্নবী, চন্দ্র শেখর হালদার, সোহাগ খান, শামীম রেজা, রুমা খাতুন। সাধারণ সভায় কার্যনির্বাহী কমিটির সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button