সম্ভাবনা কাজে লাগিয়ে দ্রুতগতিতে এগোচ্ছে মোংলা বন্দর

জাহাজ আগমন, কার্গো হ্যান্ডলিং, রাজস্ব আয় সব সূচকই ঊর্ধ্বমুখী
স্টাফ রিপোর্টার ঃ আগের অবস্থান থেকে ঘুরে দাঁড়িয়েছে মোংলা বন্দর। পদ্মা সেতুর কারণে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় বেড়েছে এই বন্দর ব্যবহার করে পণ্য আমদানি-রফতানি। সম্ভাবনা কাজে লাগিয়ে এগিয়ে চলছে মোংলা বন্দর। জাহাজ আগমন, কার্গো হ্যান্ডলিং, রাজস্ব আয় সব সূচকই ঊর্ধ্বমুখী।
মোংলা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, চলতি বছরের এপ্রিল মাসে মোট ৬৩ টি জাহাজ এসেছে অন্যদিকে এপ্রিল, ২০২৩ মাসে মোট ৫২টি জাহাজ এসেছিল অর্থাৎ গত বছরের এপ্রিল মাসের তুলনায় এবছরের এপ্রিল মাসে মোট ১১টি জাহাজ বেশি এসেছে।
এপ্রিল, ২০২৪ মাসে ৬.৩৭ লক্ষ মেট্রিক টন কার্গো হ্যান্ডল করা হয়েছে অন্যদিকে এপ্রিল, ২০২৩ মাসে ৪.৬৭ লক্ষ মেট্রিক টন কার্গো হ্যান্ডল করা হয়েছিল অর্থাৎ এ বছরের এপ্রিল মাসে ১.৭০ লক্ষ মেট্রিক টন কার্গো বেশি হ্যান্ডল করা হয়েছে। এপ্রিল, ২০২৪ মাসে মোট ২১৮৯ টিইইউজ কন্টেইনার হ্যান্ডল করা হয়েছে। অন্যদিকে, এপ্রিল, ২০২৩ মাসে মোট ১৮২২ টিইইউজ কন্টেইনার হ্যান্ডল করা হয়েছিল অর্থাৎ এ বছরের এপ্রিল মাসে ৩৬৭ টিইইউজ কন্টেইনার বেশি হ্যান্ডল করা হয়েছে। এপ্রিল, ২০২৪ মাসে মোট ২৪ কোটি ১৪ লক্ষ ৫৩ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে। অন্যদিকে এপ্রিল, ২০২৩ মাসে মোট ২০ কোটি ১২ লক্ষ ৬১ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছিল অর্থাৎ এ বছরের এপ্রিল মাসে ৪ কোটি ১ লক্ষ ৯২ হাজার টাকা রাজস্ব বেশি আদায় হয়েছে। এপ্রিল, ২০২৪ মাসে মোট ৮টি কন্টেইনার জাহাজ এসেছে যা মোংলা বন্দরের ইতিহাসে এক অনন্য রেকর্ড। উল্লেখ্য, ২০২৩-২০২৪ অর্থবছরের এপ্রিল,২০২৪ পর্যন্ত বন্দরে মোট ৭২৬ টি জাহাজ এসেছে অন্যদিকে ২০২২-২০২৩ অর্থবছরের এপ্রিল, ২০২৩ পর্যন্ত মোট ৭০৮ টি জাহাজ এসেছিল অর্থাৎ গত অর্থ বছরের তুলনায় চলতি অর্থ বছরের এপ্রিল পর্যন্ত মোট ১৮টি জাহাজ বেশি এসেছে। চলতি অর্থ বছরের সবকটি সূচকে এখন পর্যন্ত সন্তোষজনক বৃদ্ধি লক্ষ্য করা গেছে। গত বছরের ২২ মে বন্দরের জেটিতে একসাথে ৩টি জাহাজ রয়েছে, একটি কন্টেইনার জাহাজ, একটি গাড়ির জাহাজ ও একটি কার্গো জাহাজ রয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষ উপ-পরিচালক মো. মাকরুজ্জামান জানান, বুধবার (২২ মে) বন্দরের জেটিতে একসঙ্গে তিনটি জাহাজসহ সর্বমোট পাঁচটি জাহাজ আগমন করেছে, গাড়ির জাহাজে ৮৯৮টি গাড়ি রয়েছে, একটি কন্টেইনার জাহাজ ও একটি কার্গো জাহাজ রয়েছে।



