স্থানীয় সংবাদ

খুলনা বিএনপির প্রস্তুতি সভা শনিবার

# জিয়াউর রহমান এর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী #

খবর বিজ্ঞপ্তি ঃ ৩০মে, মহান স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, আধুনিক বাংলাদেশের রূপকার, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তর এঁর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খুলনা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। শনিবার সকাল সাড়ে ১১টায় নগরীর শেখপাড়া তেঁতুলতলা মোড়স্থ সোনাডাঙ্গা থানা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় থানা, ওয়ার্ড, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মিদের উপস্থিত হওয়ার আহবান জানিয়েছে খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও সাবেক মেয়র ও খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুজ্জামান মনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button