ঠান্ডা মাথার ভয়ঙ্কর খুনি শিমুল ভুঁইয়া

# ভগ্নিপতি পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এম-এল) শীর্ষ নেতা মোফাখখারুল ইসলামের হাত ধরে অপরাধ জগতে উত্থান
# পুলিশ ২টি হত্যা, অপহরণ, চাঁদাবাজি ও বিস্ফোরকসহ ৮টি মামলার আসামি
# ফুলতলা এলাকায় শিমুল ভুঁইয়া নামে পরিচিত হলেও বিভিন্ন অঞ্চলে সৈয়দ আমানুল্লাহসহ ভিন্ন ভিন্ন ছদ্মনামে পরিচিত
মুহাম্মদ নূরুজ্জামান ঃ খুলনাসহ সারা দেশের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে শিমুল ভুঁইয়ার নাম। এখন সবার কৌতুহল তাকে নিয়ে। একাধিক ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা চেয়ারম্যান হত্যাকান্ডের সরাসরি নেতৃত্ব দেওয়ার পর সর্বশেষ তার নাম জড়িয়েছে ভারতের কলকাতায় নৃশংসভাবে নিহত ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ারুল আজীম আনার হত্যাকা-ের সঙ্গে। ইতিমধ্যে ঢাকায় গোয়েন্দা পুলিশের জালে আটক হয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঠান্ডা মাথার ভয়ঙ্কর এই খুনি। শিমুল ভুইয়ার গ্রেফতারের খবর প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে তার সম্পর্কে জানার জন্য সবার মধ্যে সৃষ্টি হয়েছে চরম আগ্রহ ও কৌতুহল। সকলের প্রশ্ন কে এই শিমুল ভুইয়া? শিমুল ভুঁইয়ার বিরুদ্ধে পুলিশ ২টি হত্যা, অপহরণ, চাঁদাবাজি ও বিস্ফোরকসহ ফুলতলা, যশোর সদর থানা ও যশোরের অভয়নগর থানায় ৮টি মামলার খোঁজ পেয়েছে। তার বিরুদ্ধে আর কি কি মামলা রয়েছে, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। প্রকৃত নাম মাহমুদ হাসান ভূঁইয়া (৫৪) হলেও ফুলতলা উপজেলায় শিমুল ভুঁইয়া নামে পরিচিত। তবে বিভিন্ন অঞ্চলে সৈয়দ আমানুল্লাহ, আমানুল্লাহ সাঈদ, শিহাব, আবুল ফজল, ফজল মোল্লা ও ফজলসহ বিভিন্ন ছদ্মনামে পরিচিত। এক কথায় বহুরুপি চরিত্র শিমুল ভুঁইয়ার।
খোঁজ নিয়ে জানা যায়, খুলনার ফুলতলা উপজেলা সদরের দামোদর গ্রামের মৃত নাসির উদ্দিন ভুঁইয়ার ৬ ছেলে ও দুই মেয়ের মধ্যে চতুর্থ শিমুল ভুঁইয়া। তার বড় ভাই লাকি ভুঁইয়া, মেজ ভাই মুস্তাক মোহাম্মদ ভুঁইয়া ওরফে বকুল ভুঁইয়া, তৃতীয় ওয়াজির মোহাম্মদ ভুঁইয়া ওরফে মুকুল ভুঁইয়া ওরফে হাত কাটা মুকুল, পঞ্চম পিপলু ভুঁইয়া ও ষষ্ঠ শরীফ মোহাম্মদ ভুঁইয়া শিপলু এবং দুই বোন লিপি ও লুচি। এদের মধ্যে লাকি ভুঁইয়া ফুলতলা বাজারের পানপট্টির ইজারাদার, বকুল ভুঁইয়া ফুলতলা বাজারের বাস স্ট্যা-ের ইজিবাইক ও মাহিন্দ্রের ভাড়া আদায়কারী, মুকুল ভুঁইয়া ওরফে হাত কাটা মুকুল বিএনপি-জামায়াতের চারদলীয় জোট সরকারের সময় পুলিশের ক্রসফায়ারে নিহত, পঞ্চম পিপলু ভুঁইয়া পুলিশে চাকরিরত ও সবার ছোট শরীফ মোহাম্মদ ভুঁইয়া শিপলু স্থানীয় আওয়ামী লীগ নেতা ও দামোদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। দুই বোনের মধ্যে ছোট বোন লুচির স্বামী নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি দল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এম-এল) শীর্ষ নেতা মোফাখখারুল ইসলাম। ঐ দলের তাত্ত্বিক নেতাও মোফাখখারুল। শিমুল ভুঁইয়া ১৯৮২-৮৩ সালের দিকে পঞ্চম শ্রেণিতে পড়ার সময় ভগ্নিপতি মোফাখখারুলের হাত ধরে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ে। জাতীয় পার্টির আমলে ডুমুরিয়া উপজেলার রুদাঘরা ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান প্রার্থী ইমরান হোসেনকে সকাল ১০টার দিকে শোলগাতিয়া বাজারের একটি মিষ্টির দোকানে গুলি করে হত্যা করা হয়। এই হত্যাকা-ের মাধ্যমে শিমুল ভুঁইয়ার নাম প্রথম আলোচনায় আসে। এরপর একই ইউনিয়নের চেয়ারম্যান তোজাম্মেল হোসেনকে হত্যা করে সে। এছাড়া ফুলতলা উপজেলার পাশর্^বর্তী যশোরের অভয়নগর উপজেলার গণেশ নামে একজনকে ও ইমান আলী নামে আরেকজনকে হত্যা করা হয়। এ দুটি মামলায় শিমুল ভুঁইয়া ওরফে সৈয়দ আমানুল্লাহ দীর্ঘদিন ধরে কারাগারে ছিলেন। সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফুলতলার দামোদর গ্রামের সরদার ও ভুঁইয়া পরিবারের দ্বন্দ্ব দীর্ঘদিনের। এই দ্বন্দ্বের জের ধরে ১৯৯৮ সালের ১৮ আগস্ট ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস কক্ষের মধ্যে শিমুল ভুঁইয়া দামোদর ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান সরদার আবুল কাশেমকে গুলি করে হত্যা করে। এরপর ২০১০ সালের ১৬ আগস্ট তার বড় ছেলে একই ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান সরদার আবু সাঈদ বাদলকে বাড়ির সামনের রাস্তায় গুলি করে হত্যা করা হয়। সরদার পরিবারের অভিযোগ দুটি হত্যাকা-ে শিমুল ভুঁইয়া ও তার পরিবারের সদস্যরা সরাসরি জড়িত। এরমধ্যে আবুল কাশেম হত্যা মামলায় শিমুল, শিপলু ও মমিনুরের যাবজ্জীবন কারাদ- হয়েছিল। পরে উচ্চ আদালত থেকে তারা জামিনে বেরিয়ে আসে। উক্ত দুটি মামলার বাদী ছিলেন সরদার আবুল কাশেমের আরেক ছেলে ফুলতলা উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সে সময়ের সাংগঠনিক সম্পাদক সরদার আলাউদ্দিন মিঠু। পিতা ও ভাইয়ের মামলা নিয়ে আদালতে তদারকি করছিলেন মিঠু। এ নিয়ে তার ওপর শিমুল ভুঁইয়াসহ তার সন্ত্রাসী বাহিনী কয়েক দফা হামলা চালায়। এছাড়াও তাকে জীবননাশের হুমকি দেওয়া হয়েছিল। এ রকম অবস্থায় ২০১৭ সালের ২৬ মে রাত সাড়ে ৯টার দিকে দামোদর গ্রামের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে গুলি করে হত্যা করা হয় সরদার আলাউদ্দিন মিঠু। এ সময় তার শ^শুর সৈয়দ সেলিম ও দেহরক্ষী নওশের গাজী গুলিবিদ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় নওশের গাজীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এভাবে একের পর এক হত্যাকা-ের ঘটনা তার নেশায় পরিণত হয়। জড়িত থাকলেও সে থেকে গেছে ধরা-ছোঁয়ার বাইরে। শিমুলের স্ত্রী সাবিনা ইয়াসমিন মুক্তা খুলনা জেলা পরিষদের সদস্য। গত নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অভিযোগ রয়েছে, শিমুলের ভয়ে তার স্ত্রীর বিরুদ্ধে নির্বাচনে দাঁড়াতে সাহস করেনি। দুই যুগ ধরে বাড়ি ছাড়া শিমুল ভুঁইয়াঃ হত্যাকান্ডসহ শিমুল ভুঁইয়ার সঙ্গে বিভিন্ন অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে ছোট ভাই দামোদর ইউপি চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা শরীফ মোহাম্মদ ভুঁইয়া শিপলু ও বড় ভাই হানিফ মোহাম্মদ ভূঁইয়া ওরফে লাকি ভুঁইয়ার ছেলে তানভীর ভুঁইয়ার। একাধিক হত্যা মামলার আসামি হয়ে দীর্ঘ দুই যুগের ওপর বাড়ি ছাড়া শিমুল ভুঁইয়া। প্রতিবেশী আত্মীয়স্বজন কেউ তার খবর জানে না। বৃহস্পতি ও শুক্রবার ফুলতলা উপজেলার দামোদর গ্রামে শিমুল ভুঁইয়ার বাড়িতে গিয়ে দেখা যায়, ঘর তালাবদ্ধ। যেন শুনসান নিরবতা। ছোট ভাই শিপলু ভূঁইয়ার বাড়িতেও কারো সাড়া পাওয়া যায়নি। পাশের আরেকটি বাড়িতে বড় ভাই হানিফ মোহাম্মদ ভূঁইয়া ওরফে লাকি ভুঁইয়া। লাকি ভুঁইয়ার ছেলে তানভীর ভূঁইয়াও সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার অভিযোগে গ্রেফতার হয়েছেন। লাকি ভুঁইয়ার বাড়িরটিও তালাবদ্ধ। জানালার কপাট খোলা থাকলেও ঘরের মধ্যে কারো সাড়াশব্দ পাওয়া যায়নি। তারা কোথায় গিয়েছে- সেটিও জানেন না প্রতিবেশীরা। শিমুলের বিরুদ্ধে ৮ মামলা : ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, শিমুল ভূঁইয়ার বিরুদ্ধে যশোর সদর, অভয়নগর ও ফুলতলা থানায় এ পর্যন্ত ৮টি মামলার রেকর্ড পাওয়া গেছে। এরমধ্যে দুটি হত্যা এবং চাদাঁবাজি, অপহরণ ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। এছাড়া আরো মামলা আছে কিনা- তা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।
খুলনার পুলিশ সুপার সাঈদুর রহমান বলেন, শিমুল ভূঁইয়ার গ্রেফতারের বিষয়ে আমাদের কোনো কিছু জানা নেই। শিমুল ভুঁইয়ার ফুফাতো ভাই পলাতক শাহিন : সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকা-ের মূল পরিকল্পনাকারী হিসাবে পুলিশের কাছে চিহ্নিত পলাতক মো. আক্তারুজ্জামান ওরফে শাহিন সম্পর্কে জানা গেছে-সে শিমুল ভুঁইয়ার ফুফাতো ভাই। ঝিনাইদহের কোটচাঁদপুরে তার বাড়ি হলেও ফুলতলায় তাদের যাতায়াত রয়েছে। তবে, পুলিশ এ ব্যাপারে নিশ্চিত করে কোনো তথ্য দিতে পারেনি। শাহিন কোটচাঁদপুর পৌরসভার মেয়র মো. সহিদুজ্জামানের ছোট ভাই। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চরমপন্থি দলগুলোর আধ্যিপত্য এখন আর সেভাবে চোখে পড়ে না। পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) প্রতিষ্ঠাতা ও তাত্ত্বিক নেতা মোফাখখারুল ইসলাম, শিমুল ভুঁইয়ার প্রধান সহযোগী ও পরবর্তী জনযুদ্ধের সামরিক শাখার প্রধান ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের আব্দুর রশিদ মালিথা ওরফে দাদা তপন, আবির হাসান, অমিত হাসান, শোয়েব, সুমন, ইকবাল হোসেন সৈকত, আব্দুর রশিদ এবং প্রতিপক্ষ নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির (এম-এল) প্রধান মৃণাল, শৈলেন, বরুণসহ অসংখ্য র্শীষ সন্ত্রাসী ক্রসফায়ার ও একে অপরের গুলিতে নিহত হলেও শীর্ষ সন্ত্রাসী শিমুল ভূঁইয়া রয়ে গেছেন বহাল তবিয়তে। তার অনুগত সন্ত্রাসীরা এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ দেশের বিভিন্ন অঞ্চলে।



