খুলনার সেবা বিষয়ে সেবা গ্রহিতাদের সাথে সাথে অ্যাকটিভ সিটিজেন গ্রুপ

# সনাক-খুলনা, টিআইবি’র সভা অনুষ্ঠিত #
খবর বিজ্ঞপ্তি ঃ ভূমি খাতের সেবাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর লক্ষে অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি), সচেতন নাগরিক কমিটি (সনাক), খুলনার আয়োজনে খুলনা সিটি কর্পোরেশন এর ২৩ নং ওয়ার্ডে বসবাসকারী সাধারণ মানুষের সাথে কমিউনিটি অ্যাকশন সভা ২৮ মে, সকাল সাড়ে ১১টায় ২৩নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এসিজি ভূমি এর সমন্বয়ক মোহাম্মদ মিলনের সভাপতিত্বে অধিপরামর্শ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২৩নং ওয়ার্ড এর কাউন্সিলর আলহাজ্ব ইমাম হাসান চৌধুরি ময়না। অ্যাকশন সভায় উপস্থিত জনসাধারন খুলনা সদর ভূমি অফিসের সেবা বিষয়ে তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ইমাম হাসান চৌধুরি ময়না বলেন’ তৃণমূল পর্যায় মানুষের নিকট থেকে উঠে আসা অভিজ্ঞতা সেবাদানকারি প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে সেবার মান বৃদ্ধিতে আজকের যে আয়োজন তা নিঃসন্দেহে ভূমি আফিসের সেবায় মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’। সভাপতির বক্তব্যে জনাব মোহাম্মদ মিলন বলেন ‘ভূমি অফিস নিয়ে সাধারণ মানুষের যে সকল অভিজ্ঞতা আজকের মতবিনিময় সভায় উঠে আসলো আমরা তা যথাযথ কর্তৃপক্ষের নজরে আনবো, আমরা বিশ্বাস করি সকলের সম্মিলিত প্রচেষ্টায় সদর খুলনা ভূমি অফিসের সেবায় মান বৃদ্ধি করতে পারবো’। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) এর সহ-সমন্বয়ক জনাব সাইফুল ইসলাম, সম্মানিত সনাক সদস্য জনাব ডাঃ সঞ্জয় কুমার সাহা।



