খালিশপুরে দুর্বৃত্তের হামলায় দু’ভাই আহত

ধার্যকৃত ২০ হাজার টাকা চাঁদা দিতে অস্বীকার করায় নির্যাতনে শিকার
স্টাফ রিপোর্টারঃ নগরীর খালিশপুরে ধার্যকৃত ২০ হাজার টাকা চাঁদা দিতে অস্বীকার করে দুর্বৃত্তদের হামলায় শিকার হয়েছে দু’ ভাই। বুধবার দুপুর দেড়টার দিকে খালিশপুর নিউ মার্কেটে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। ভিকটিম আরিফ কোরাইশী (৩২) জানান, তিনি খালিশপুর নিউ মার্কেটে মাংস বিক্রেতা। এছাড়া ১২নং ওয়ার্ড যুুবলীগের সদস্য। তার কাছে স্থানীয় সন্ত্রাসী নজরুল ও তার লোকজন সম্প্রতি ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে এ বাজারে ব্যবসা করতে পারবে না বলে হুমকি দিয়ে যায়। তারই ধারাবাহিকতায় বুধবার দুপুরে নজরুলের নেতৃত্বে ৫/৭ জন দুর্বৃত্ত তার মাংসের দোকানে চড়াও হয়। তারা তার কাছে ধার্যকৃত ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। তিনি দিতে অস্বীকার করলে তারা তাকে জিআই পাইপ দিয়ে মারধর শুরু করে। তার চিৎকারে তার ভাই মোঃ জাবেদ এগিয়ে আসলে দুর্বৃত্তরা তাকেও মারধর করে। এ সময় দোকানের অন্যান্য ব্যবসায়ীরা এগিয়ে আসলে দুর্বৃত্তরা আরিফে ক্যাশ থেকে নগদ ৬০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। যাওয়ার সময় বাজারের ব্যবসায়ীরা নজরুলকে আটক করলেও তার সহযোগি সজিব তাকে ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে পার করে দেয়। অন্যরা সিএনজিতে চড়ে পালিয়ে যায়। পরে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা তাদের দু’জনকে উদ্ধার করে খুলনা মেডেকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে খালিশপুর থানার ওসি আনোয়ার হোসেনসহ অন্যান্যরা দেখতে যায়। ওসি জানান, দুর্বৃত্তদের হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে।



