স্থানীয় সংবাদ

যশোরে বোমা তৈরীর সরাঞ্জমসহ গ্রেফতার ১ : মামলা

যশোর ব্যুরো ঃ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হাতে বিস্ফোরক দ্রব্য তৈরীর সরাঞ্জমসহ চরমপন্থী সাইফুল আলম মোল্লা ওরফে আলম মেম্বরের বিরুদ্ধে কোতয়ালি থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। বুধবার ২৯ মে বিকেলে মামলাটি করেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই মফিজুল ইসলাম। ধৃত আসামীর স্বীকারোক্তি মোতাবেক তার দুই সহযোগীসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি করেন। মামলায় আসামীরা হচ্ছে, গ্রেফতারকৃত যশোরের অভয়নগর থানার দত্তগাতি গ্রামের আবুল কাশেম মোল্লার ছেলে সাইফুল আলম মোল্লা ওরফে আলম মেম্বর, পলাতক অভয়নগর উপজেলার বারান্দী গ্রামের মৃত সাখাওয়াত হোসেনের ছেলে ইমাদ উদ্দীন ও চাঁচড়ার জিসানসহ অজ্ঞাতনামা ২/৩জন। মামলায় বাদি উল্লেখ করেন,মঙ্গলবার ২৮ মে রাত ৮ টার সময় চাঁচড়া বাজার এলাকায় বাদিসহ একদল পুলিশ অবস্থানকালে গোপন সূত্রে খবর পান যশোর শহরের চাঁচড়া বাবলাতলা পাওয়ার গ্রীড কোম্পানী বাংলাদেশ লিমিটেড এর গেটের বিপরীত পাশে যশোর খুলনা গামী মহাসড়কের দক্ষিণ পাশে জনৈক জাহাঙ্গীর এর মৎস্য রেনু পোনা বিক্রির টোল ঘরে একজন সন্দেহভাজন অজ্ঞাত ব্যক্তি কালো ব্যাগ হাতে অবস্থান করছে। পুলিশের উক্ত টিম সেখানে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা উক্ত যুবক পালানোর চেষ্টার এক পর্যায় ডিবি’র চৌকস টিমের হাতে গ্রেফহার হয়। পরে সে পুলিশের কাছে স্বীকার করেন, তার হাতে থাকা ব্যাগে বোমা তৈরীর মসল ও মোবাইল রয়েছে। জিজ্ঞাসাবাদে সে আরো জানায় যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের তথাকথিত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিষ্ট পার্টির নেতা। তার সহযোগী ইমাদ উদ্দিন এর মাধ্যমে অজ্ঞাতনামা ব্যক্তির নিকট হতে বোমা তৈরির মসলা দেশের সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাই পথে সংগ্রহ করে সন্ত্রাসী কার্যক্রম ও অপরাধ মূলক নাশকতা কাজে ব্যবহারের নিমিত্তে চাঁচড়ার জিসান নামের ব্যক্তির নিকট পৌছানোর উদ্দেশ্যে তারা একে অপরের মোবাইলের হোয়াটসআপে যোগাযোগ করে উক্ত স্থানে অবস্থান করছিল। তার স্বীকারোক্তি মোতাবেক নিজ হাতে বের করে দেওয়া মতে ১টি কালো রংয়ের অফিসিয়াল ব্যাগে রক্ষিত শপিং ব্যাগের অংশ ও স্কচটেপ দ্বারা মোড়ানো হালকা হলুদ রংয়ের কেলাস আকৃতির গঠন ফসফরাস,যার ওজন ৬শ’ গ্রামে মূল্য ১৮ হাজার টাকা,দানাদার সালফার রাসায়নিক পর্দাথ/ এমোনিয়াম নাইট্রেট ৩৬০ গ্রাম, একটি ভিভো ও একটি আইটেল মোবাইল ফোন উদ্ধার করে। সে পুলিশের কাছে স্বীকার করে পন্থী সংগঠনের সে পক্ষে অবস্থান নিয়ে নানা কর্মকান্ড করে বেড়ায়। বোমা তৈরির সরাঞ্জম উদ্ধারের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে সাপর্দ করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button