স্থানীয় সংবাদ

পাইকগাছায় স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

পাইকগাছা প্রতিনিধি ঃ পাইকগাছায় এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে নগদ টাকা ও স্বর্ণলংকার নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। গত রোববার রাতে মোটর সাইকেল যোগে চাঁদখালী বাজার থেকে পৌরসদরে বাসায় আসার সময় এ ঘটনা ঘটে। পুলিশ ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত স্বর্ণ ব্যবসায়ী নন্দলাল দে (৩৫) জানান, চাঁদখালী বাজারে আমার একটি স্বর্ণের দোকান রয়েছে।গত রোববার রাতে দোকান বন্ধ করে পৌর সদরে বাড়িতে ফেরার পথে চাঁদখালী- পাইকগাছা রাস্তার বিষ্ণুপুর নামক স্থানে পৌছালে একটি মোটর সাইকেলে ৩ ব্যক্তি আমার গতিরোধ করে। এসময় তারা বলে আমরা পুলিশের লোক। তোর কাছে মাদক(গাঁজা) রয়েছে। তখন আমার নিকটে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। তাতে আমার ১ ভরি স্বর্ণ, নগদ ৭৫ হাজার টাকা, দোকানের চাবী ও মোটর সাইকেলের কাগজ ছিলো। আমি ব্যাগটি দিতে না চাওয়ায় দুর্বৃত্তরা দা দিয়ে আমার পিটে কোপ দেয়। রক্ত দেখে আমার মাথা ঘুরে যায়। পরে পথচারীরা উদ্ধার করে আমাকে পাইকগাছা হাসপাতালে নিয়ে আসে। পাইকগাছা হাসপাতালের কর্ত্যবরত চিকিৎক সঞ্জয় কুমার মন্ডল জানান, স্বর্ণব্যবসায়ী দায়ের কোপে আহত হয়ে রাত ৯ টার দিকে ভর্তি হয়। তার পিটে সেলাই দেয়া হয়েছে। এখন শংঙ্কা কেটে গেছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, সংবাদ শোনা মাত্রই পুলিশ পাঠিয়েছি। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। খুব তাড়া তাড়ি ভালো সংবাদ দেয়া হবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button