৬দফা আন্দোলন থেকেই বাংলাদেশের স্বাধীনতার বীজ অঙ্কুরিত হয় – শেখ হারুন

স্টাফ রিপোর্টার ঃ ঐতিহাসিক ৭ই জুন ৬ দফা দিবস উপলক্ষে খুলনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল মাগরিব বাদ খুলনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধ্যা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ। সভাপতি তার বক্তব্যে বলেন, ঐতিহাসিক ৭ই জুন ৬ দফা আন্দোলনের মধ্যে দিয়ে মধ্য দিয়ে বাঙ্গালী জাতির স্বাধীনতা অর্জনের অগ্রযাত্রা শুরু হয়। বঙ্গবন্ধুর ৬ দফা ছিল কৃষক, শ্রমিক, মজুর তথা আপমন জনসাধারনের মুক্তির সনদ। ৬ দফা ছিল বাঙ্গালী জাতির শোষকের হাত থেকে শোষিতের অধিকার ছিনিয়ে আনার হাতিয়ার। ৬ দফার উপর ভিত্তি করেই বঙ্গবন্ধু বাঙ্গালী জাতির মানসিক ঐক্য প্রতিষ্ঠা করেছেন। ৬ দফার আন্দোলনে বঙ্গবন্ধু দেশের মানুষের চোখে আঙ্গুল দিয়ে পাকিস্তান রাষ্ট্রের অসারতা স্পষ্ট করে দিয়েছেন। এক কথায় বলতে গেলে ৬ দফা থেকেই বাংলাদেশের স্বাধীনতার বীজ অঙ্কুরিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড সুজিত অধিকারী। জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব জোবায়ের আহমেদ খান জবার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড কাজী বাদশা মিয়া, এ্যাড রবীন্দ্রনাথ মন্ডল, বিএমএ সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামাল জামাল, সাবেক সাংসদ আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু, সাংগাঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, এস এম খালেদীন রশিদী সুকর্ণ, শেখ মোঃ রকিবুল ইসলাম লাবু, কাজী শামীম আহসান , মোকলেসুর রহমান বাবলু, অসিত বরণ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন মুকুল, মোঃ জামিল খান, মানিকুজ্জামান অশোক, চৌধুরী মোঃ রায়হান ফরিদ, হাজী সাইফুল ইসলাম খান, ইঞ্জিঃ বরকত হোসেন, অজিত বিশ্বাস, এস এম ফরিদ রানা, বিধান চন্দ্র রায়, তালিউর রহমান সানি, জিল্লুর রহমান ডলার, জান্নাতুল হাওয়া শান্তা, অহিদুজ্জামান আরমান মিয়া, মান্নান মনা, আবু সাঈদ রনি, মোঃ রাসেল শেখ, বাধন হালদার, পলাশ রায়, সাইফুল ইসলাম, কাওছার খান প্রমুখ।

