দলিতদের সমস্যা সমূহ সমাধানের জন্য এবং দলিত সম্প্রদাদের অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়নে কাজ করবো

# দলিতের সংলাপ সভায় কেসিসি মেয়রের প্রতিশ্রুতি #
স্টাফ রিপোর্টার ঃ দলিত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইউএসএইড এর অর্থায়নে, কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল এর কারিগরী সহযোগীতায় এবং ওয়ার্কিং কমিটি ও দলিত হরিজন সম্প্রদায়ের সহযোগীতায় সেইড প্রকল্পের মাধ্যমে দলিত সংস্থা একটি সংলাপ সভার আয়োজন করে। রবিবার সকাল ১১টায় জিআইজেড কনফারেন্স রুম, নগর ভবনে এ সংলাপ সভা অনুষ্ঠিত হয়। এ সংলাপ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালুকদার আব্দুল খালেক, মেয়র, কেসিসি, খুলনা এবং সভাপতিত্ব করেন স্বপন কুমার দাস, নির্বাহী পরিচালক, দলিত। দলিত-হরিজন সম্প্রদায়ের পাশে থাকার জন্য দলিত-হরিজন সম্প্রদায়ের প্রতিনিধিরা কেসিসির মেয়রকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন। দলিত-হরিজন সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের দাবী গুলো তুলে ধরেন এবং একটি সুপারিশ মালা প্রদান করেন। সুপারিশ সমূহ হচ্ছে, জাতীয় সংখ্যালঘু কমিশন প্রতিষ্ঠা করা এবং দলিতদের অধিকাকে এগিয়ে নিতে সংখ্যালঘু বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন করা। সংখ্যালঘুদের অধিকার একটি প্লাটফর্মের মাধ্যমে অগ্রসর করার জন্য ককাস তৈরি বা পুনরায় সক্রিয় করা ( যেমন- অদিবাসী-দলিত-সংখ্যালঘু ককাস বা দলিত ককাস), সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় বিভিন্ন সুবিধাসমূহ এবং প্রোগ্রামগুলিতে দলিতদের অভিগম্যতা প্রসারিত করা, মন্ত্রিসভা অনুমোদিত বৈষম্য বিলোপ আইন দ্রুত কার্যকর করা। দলিত সম্প্রদায়কে বেসরকারি খাতের কর্মসংস্থানে উৎসাহিত এবং সম্পৃক্ত করার জন্য নতুন নীতিমালা প্রণয়ন এবং বিদ্যমান নীতিমালা গুলি কার্যকর করা। দলিত-হরিজনদের জীবনমান উন্নয়নের জন্য খুলনা সিটি কর্পোরেশন এর সাথে লবিং এবং অ্যাডভোকেসী করা। সুপারিশ এর পাশাপাশি দলিত সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের স্থানীয় সমস্যা সমূহ তুলে ধরেন। মেয়র দলিতদের সমস্যা সমূহ সমাধানের জন্য এবং দলিত সম্প্রদাদের অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়নে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন। এসংলাপ সভায় উপস্থিত ছিলেন এস এম রফিউদ্দিন আহমেদ, প্যানেলমেয়র-১ও কাউন্সিলর ২৭ নং ওয়ার্ড, এ্যড. জেসমিন পারভিন জলি, কাউন্সিলর, ২৯,৩০,৩১ নং ওয়ার্ড, মাহামুদা বেগম, কাউনসিলর, আসন-৭, মনিরা আক্তার, কাউন্সিলর, সংরক্ষিত আসন-১, সাহিদা বেগম, কাউন্সিলর, সংরক্ষিত আসন-২, রাফিজা, কাউন্সিলর, সংরক্ষিত আসন-৩, রোজী ইসলাম, কাউন্সিলর, সংরক্ষিত আসন-৬, এস এম খুরশিদ আহমেদ, প্যানেলমেয়র-২ ও কাউন্সিলর ১৩ নং ওয়ার্ড, এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু, প্যানেল মেয়র-৩ ও কাউন্সিলর, সংরক্ষিত আসন-৫, কেসিসি খুলনা, ৪,৫,১৭ নং ওয়ার্ড এর প্রতিনিধিবৃন্দ, রাশিদুল আলম, এ.ই, ওয়াসা, খুলনা, রেজবিনা খানম, আরকিটেক্ট, কেসিসি, খুলনা, সিলভী হারুন, আহ্বায়ক, দলিত ওয়ার্কিং গ্রুপ, শেখ আশরাফুজ্জামান, সভাপতি, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি, খুলনা, মিনা আজিজুর রহমান, সদস্য, সম্প্রীতি ফোরাম, খুলনা, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের জেলা কমিটি, মহানগর কমিটির প্রতিনিধিবৃন্দ, দলিত সম্প্রদায়ের প্রতিনিধি বৃন্দ, সাংবাদিক, ইউএসএইড এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল, ঢাকা এর প্রতিনিধিবৃন্দ, দলিত সেইড প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক, ইসরাত নূয়েরী হোসেন মুমু; অরুন দাশ ; সম্পা দাস প্রমুখ।



