সকল সম্প্রদায়ের মিলিত শক্তি দেশগড়ার হাতিয়ার

জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান
খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান বলেছেন, টানা সাড়ে ১৫ বছর অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা থেকে ছাত্র-জনতা অসহযোগ আন্দোলনের মুখে পরাজিত আওয়ামী সন্ত্রাসীরা মরণকামড় দিচ্ছে। সে কারণেই অসাম্প্রদায়িক বাংলাদেশকে অস্থিতিশীল করতে সংখ্যালঘু ইস্যু সৃষ্টি করতে এলাকার চিহিৃত আওয়ামী সন্ত্রাসীরাই হিন্দু ভাইদের বাড়ীতে অতর্কিত হামলা চালাচ্ছে। বিএনপি ধ্বংসজ্ঞের রাজনীতি করে না। সকল সম্প্রদায়ের মিলিত শক্তি দেশ গড়ার হাতিয়ার। গতকাল মঙ্গলবার (৬আগস্ট) রূপসা ও বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন। তৃণমুল বিএনপি নেতাকর্মী-সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী সন্ত্রাসীরা যাতে হিন্দু সম্প্রদায়ের বাড়ী, মন্দির ও তাদের ধন-সম্পদের স্পর্শ করতে না পারে বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মীরা পাড়া-মহল¬ায় পাহারা দিবেন। এসময়ে আরও বক্তৃতা করেন জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী ও যুগ্ম-আহবায়ক আশরাফুল আলম নান্নুসহ জেলা ও উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ।



