স্থানীয় সংবাদ

মৎস্য সম্পদ সুরক্ষায় নৌবাহিনীর অভিযান

খবর বিজ্ঞপ্তি ঃ মা ইলিশ সুরক্ষায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আঞ্জুরহাট ও শশীভূষণ এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ অবৈধ জালের ব্যবসা পরিচালনা করে আসছে। এ প্রেক্ষিতে মঙ্গলবার বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন আঞ্জুর হাটবাজারের ৬টি দোকান ও শশীভূষণ এলাকায় ০৪টি দোকান তল্লাশী করে ০২ জনকে আটক করা হয় এবং সর্বমোট ১০,৪০,০০০ মিটার কারেন্ট জাল, ২৫,০০০ মিটার চরঘেরা জাল, ৪,০০০ মিটার বেহুন্দি জাল, ২৫০ পিস চায়না চাইজাল, ১৫০ পিস চায়না দুয়ারি জাল ও ২০০ কেজি পলিথিন জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩,৪১,৯৫,০০০ টাকা (তিন কোটি একচল্লিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা মাত্র)। উক্ত অভিযানে আটককৃত ২জন নিষিদ্ধ জাল বিক্রেতাকে ১৫ দিন বিনাশ্রম কারাদ-ে দ-িত করা হয়। পরবর্তীতে জব্দকৃত জাল জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়। উল্লেখ্য, মা ইলিশ সুরক্ষায় এবং জাতীয় সম্পদের নিরাপত্তা প্রদানের নিমিত্তে এরূপ অভিযান অব্যাহত থাকবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button