স্থানীয় সংবাদ

খুলনায় ভ্যানে ধাক্কা দিয়ে খাদে পড়ল বাস : যুবক নিহত

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় সড়ক দুর্ঘটনায় মফিজুল ইসলাম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পাঁচজন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মফিজুল ইসলাম সাতক্ষীরার মধুমোল্লারডাঙ্গীর গোলাম মোস্তফা ছেলে। দুর্ঘটনার পর স্থানীয়রা মফিজুলসহ আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান। খর্ণিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, একটি ভ্যান চুকনগর থেকে চারজন যাত্রী নিয়ে সাতক্ষীরার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে একটি বাস খুলনার দিকে আসছিল। ভ্যান সাইড না দেওয়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এবং ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে মফিজুল মারা যান। আহতদের খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button