স্থানীয় সংবাদ
খালিশপুরে ৬শ’ পিস ইয়াবা লাখ টাকা শীর্ষ মাদক কারবারিসহ দু’ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় খালিশপুর থানা পুলিশ ১৮ জানুয়ারি বিকালে খালিশপুর সেন্ট্রাল ওয়েস্ট হাউজিং এলাকা থেকে মোঃ আতিয়ার রহমান(৬১) ও মোঃ ওহিদুল ইসলাম (৪৮) নামের দু’ মাদক কারবারিকে গ্রেফতার করে। তাদের ৬শ’ পিস ইয়াবা এবং নগদ লাখ টাকাসহ হাতেনাতে আটক করেছে। গ্রেফতারকৃত আতিয়ার যশোর ঝিকরগাছার মোবারকপুরের মৃত: আমজাদ হোসেনের ছেলে এবং ওহিদুল খালিশপুর হাউজিং এস্টেটের বাসিন্দা মৃত: সুলতান আহম্মেদের ছেলে। খালিশপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ওহিদুল শীর্ষ মাদক করবারি। তার বিরুদ্ধে দু’টি মাদকসহ চারটি মামলা রয়েছে। অপরজন আতিয়ারের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে বলে তিনি জানান।



