মাফিদা আক্তারকে মারপিটের ঘটনায় স্বামী গ্রেফতার

যশোর ব্যুরো ঃ যৌতুকের ৫লাখ টাকার জন্য গৃহবধূ মাফিদা আক্তার (৩৬)কে এলোপাতাড়ীভাবে মারপিট,কিল,ঘুষি মেরে গুরুতর আহত করার অভিযোগে কোতয়ালি থানায় মামলায় পুলিশ যৌতুক লোভী স্বামী মনিরুজ্জামান মনিকে গ্রেফতার করেছে। যশোর শহরের নিউ বেজপাড়া,৭নং পিয়ারী মোহন রোডের মৃত নজির শেখ এর মেয়ে ও মনিরুজ্জামান মনির স্ত্রী দুই সন্তানের জননী মাফিদা আক্তার আদালতের নির্দেশে গত শনিবার দিবাগত গভীর রাতে মামলাটি করেন। মামলায় আসামী করেন,যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের মৃত কেরামত আলী সরদারের ছেলে মনিরুজ্জামান মনি। ২০১৮ সালের ৫ জানুয়ারী মাফিদা আক্তার এর সাথে মনিরুজ্জামান মনির বিয়ে হয়। বিয়ের পর ঘর সংসার করাকালে আসামীর ঔরষে বাদিনীর গর্ভে একটি মেয়ে সন্তান ও পরে একটি পুত্র সন্তান জন্ম গ্রহন করেন। বাদিনী একজন সরকারী চাকুরীজীবী হওয়ায় আসামী বাদিনীর নিকট হতে ইতিপূর্বে যৌতুকের ৫ লাখ ও ৪ লাখ টাকা জোর পূর্বক নেয়। দুই সন্তান জন্ম গ্রহন করার পর থেকে মনিরুজ্জামান মনি বাদিনীর কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। গৃহবধূ স্বামীর শত নির্যাতন সহ্য করে অতি কষ্টে সন্তান ২টি ভবিষৎতের কথা চিন্তা করে সংসার করতে থাকে। যৌতুকের ৫লাখ টাকা এনে দেওয়ার জন্য গৃহবধূর উপর চাপ সৃষ্টি করলে গৃহবধূ স্থানীয় লোকজনদের সংবাদ দিলে স্থানীয় লোকজন বাড়িতে ঘটনার ১ ঘন্টা আগে আসে। স্থানীয় লোকজন যৌতুক ছাড়াই গৃহবধূকে নিয়ে ঘর সংসার করার জন্য অনুরোধ করতে থাকা অবস্থায় যৌতুক বিষয় নিয়ে গৃহবধূর সাথে স্বামী মনিরুজ্জামান মনির কথা কাটাকাটির এক পর্যায় ক্ষিপ্ত হয়ে ৫লাখ টাকা যৌতুকের দাবীতে গত ৭ জানুয়ারী সন্ধ্যা সাড়ে ৭ টার সময় আসামী দুই হাত দিয়ে বাদিনীর গলা চেপে ধরে শ^াসরোধ করে হত্যা করার চেষ্টা করে , মুখের বাম চোয়ালে ঘুষি মেরে জখম করে এবং আসামীর উঠানে থাকা কাঠের চলা দিয়ে বাদিনীর ডান হাতে কবজিতে,বাম হাতের পাতায় ও কবজিতে আঘাত করে ছোলা,ফোলা কালশিরা জখম করে। গৃহবধূর আর্তচিৎকারে স্থানীয় লোকজন এসে গৃহবধূকে উদ্ধার করে। পরে তাকে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। গত ১০ জানুয়ারী গৃহবধূ থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ বিজ্ঞ আদালতে মামলা করার পরামর্শ দিলে বাদিনী আদালতের স্মরনাপন্ন হন।#



