মায়ের উপর অভিমান করে দশম শ্রেনীর শিক্ষার্থী শুভ’র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ নগরীর খানজাহান আলী থানাধীন যাব্দিপুর বীর মুক্তিযোদ্ধা বাবর আলীর বাড়ীর ভাড়াটিয়া আইয়ান জুট মিলের শ্রমিক রাসেলের পুত্র শুভ(১৬) আত্মহত্যা করেছে। পড়ালেখা সংক্রান্ত বিষয় নিয়ে মায়ের উপর অভিমান করে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে রশি দিয়ে সে আত্মহত্যা করে।
প্রতিবেশিরা জানিয়েছেন, মীরেরডাঙ্গা শিল্পাঞ্চলের সোনালী জুট মিলস উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র শুভ(১৬) পড়ালেখার সংক্রান্ত বিষয়ে মায়ের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। রাত আনুমানিক সাড়ে ৮টার পর শুভ তার শয়ন কক্ষে যায় এবং কিছু সময় পর শুভ’র মা ঘরের জ¦ানালা দিয়ে দেখতে পান শুভ ঘরের সিলিং ফ্যানের সাথে রশি দিয়ে ঝুলে আছে। তার চিৎকারে পার্শবর্তিরা ছুটে এসে দ্রুত রশি কেটে তাকে মৃত অবন্থায় নিচে নামায়।
খবর পেয়ে খানজাহান আলী থানা পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। গতকাল যোহরবাদ সোনালী জুট মিলস ঈদগাহে জানাযা শেষে যোগিপোল কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য শুভ মা-বাবাকে অর্থনৈতিক ভাবে সহযোগিতার জন্য পড়ালেখার পাশাপাশি ফুলবাড়ীগেট বেগ মনুজান অটো ফিলিং পাম্পে কাজ করতেন। শুভ’র অকাল মৃত্যুকে গভীর শোক জানিয়েছেন সোনালী জুট মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।



