স্থানীয় সংবাদ

বাগেরহাটে বিএনপির নেতার সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের চিতলমারী উপজেলায় বিএনপির তদারকি কমিটির সদস্য পদ ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন কাজী শাহাজান নামের একজন বিএনপি নেতা। বাগেরহাট- ১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামীলীগ নেতা শেখ হেলাল উদ্দিনের সঙ্গে ছবি এডিট করে লাগিয়ে বিএনপির ইউনিয়ন তদারকি কমিটির সদস্য পদ থেকে বাদ দেওয়ার অভিযোগ এনে বুধবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেছেন চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক প্রার্থী কাজী শাহাজান। সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে কাজী শাহাজান বলেন, বিগত সময়ে আমি ছাত্রদল, যুবদল ও মূল দলের ইউনিয়ান, উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছি। ১৯৮৪ সালে সরকারি চাকুরিতে যোগদান করায় সক্রিয় ভাবে দলের কার্যক্রমে অংশগ্রহন না করলেও দলের সমর্থনে ছিলাম এবং দলের বিভিন্ন কর্মকান্ডে সহযোগিতা ও পরামর্শ প্রদান করেছি। ২০২২ সালে চাকুরি থেকে অবসর গ্রহন করার পর থেকে আবারও দলের বিভিন্ন মিছিল, মিটিং ও সমাবেশে সক্রিয় ভাবে অংশগ্রহন করেছি। যাহার স্বাক্ষী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বাগেরহাট ১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান, চিতলমারী উপজেলার সদস্য সচিব আহসান হাবিব ঠান্ডা, ফকিরহাট উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরাসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতা কর্মীরা। গত ২২ ডিসেম্বর জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম স্বাক্ষরিত বাগেরহাট ১ আসনের দায়িত্ব প্রাপ্ত ব্যাক্তিবর্গ চিতলমারী উপজেলা তদারকি কমিটি গঠনের জন্য ২৬ ডিসেম্বর উপজেলার বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠন করেন। এতে আমি হিজলা ইউনিয়নের ৭ সদস্য বিশিষ্ট তদারকি কমিটির একজন সদস্য মনোনিত হই। কিন্তু অজ্ঞাত কারনে আমাকে আমার অযান্তে তদারকি কমিটি থেকে বাদ দেওয়া হয়। আমি এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরসহ নীতি নিধারনী কমিটির হস্তক্ষেপ কামনা করছি। যাতে আমি আমার তদারকি কমিটির সদস্য পদ ফিরে পেতে পারি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button