স্থানীয় সংবাদ

খুমেকে গ্রেফতারকৃত ভুয়া চিকিৎসক কারাগারে

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল (খুমেক) থেকে এস এম মেহেদী হাসান নামে এক ভূয়া চিকিৎসককে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত ৯ টায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আটক করে। পরবর্তীতে তাকে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। আটককৃত ভূয়া চিকিৎসক সোনাডাঙ্গা থানাধীন ছোট বয়রা এলাকার হাসানুর রহমানের ছেলে। হাসপাতাল সূত্র থেকে জানা যায়, রাত ৯ টার দিকে মেহেদী হাসপাতালের একটি ওয়ার্ডে ঘোরাফেরা করছিলেন। তাকে দেখে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের সন্দেহ হয়। একপর্যায়ে তাকে অহেতুক ঘোরাফেরা কারণ জানতে চাইলে তিনি নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দেয়। পরবর্তীতে পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হলে তাকে হাসপাতাল কর্তৃপক্ষ আটকে রাখে। এ সময়ে তার কাছ থেকে একটি ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়। সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, রাত পৌনে ১১ টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ মেহেদীকে থানায় সোপর্দ করে। হাসপাতালের ওয়ার্ড মাস্টার বাদী হয়ে মামলা দায়ের করেছেন। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button