স্থানীয় সংবাদ
জেলা অটোমোবাইলস মালিক সমিতির নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ

খবর বিজ্ঞপ্তিঃ বাংলাদেশ অটোমোবাইলস মালিক সমিতি, খুলনা জেলা শাখার নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান বুধবার বিকেলে খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নব নির্বাচিত সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আঃ রাজ্জাক সানা। মেহেদী হাসানের পরিচালনায় সভায় অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী জাহাঙ্গীর আলম, শপথ বাক্য পাঠ করান কেন্দ্রয়ি মহাসচিব রফিকুল ইসলাম রঞ্জু, আরো অতিথি ছিলেন কেন্দ্রয়ি সহ-সভাপতি শাহিন কবির, যুগ্ম মহাসচিব আরিফুল ইসলাম ও মোঃ কামাল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক মনির শিকদার। সার্বিক সহযোগিতায় ছিলেন মংগঠনের জেলা কমিটির নব নির্বাচিত সাঃ সম্পাদক মোল্লা শওকত হোসেন ও কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম মল্লিক।



