কেশবপুরে প্রতিবন্ধী কিশোরী ধর্ষিত

কেশবপুর প্রতিনিধি ঃ যশোরের কেশবপুরে ১৩ বছরের এক কিশোরী ধর্ষনের শিকার হয়েছে। অভিযুক্ত ধর্ষক সুজন রায়কে (৪২) পুলিশ গ্রেফতার করেছে। ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
থানা পুলিশ জানায়, সোমবার বিকেলে কেশবপুর উপজেলার মনোহরনগর বাগডাঙ্গা গ্রামের সাধন রায়ের ছেলে সুজন রায় একই গ্রামের জাতারামের কিশোরী কন্যাকে (১৩) তাদের বাসায় গিয়ে জোর পূর্বক ধর্ষন করে। কিশোরীর পরিবারটি পাঁজিয়া বাজারের বাগডাঙ্গা মোড়ে নিহারিকার বাড়িতে ভাড়ার বাসায় থাকে। পরে কিশোরীর পরিবারের সদস্যরা বিষয়টি তাদের আতœীয়স্বজনদেরকে জানালে মঙ্গলবার রাতে এলাকাবাসী ধর্ষক সুজন রায়কে বাড়ি থেকে ধরে এনে গণধোলাই দিয়ে থানা পুলিশে সোপর্দ করে। এরপর থানা পুলিশ ভিকটিমকে তাদের বাড়ি থেকে এনে ডাক্তারি পরিক্ষার জন্য বুধবার সকালে যশোর জেলারেল হাসপাতালে প্রেরণ করে। এব্যাপারে থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। যার নং- ৬/তাং-২১/০১/২০২৫।
মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই লুৎফার রহমান বলেন, কিশোরীকে ধর্ষনের ঘটনায় থানায় মামলা হওয়ার পর ধর্ষককে আটক করে বুধবার যশোর বিজ্ঞ বিচারিক আদালতে প্রেরন করা হয়েছে।
ওসি আনোয়ার হোসেন জানান, ওই কিশোরীর মা অন্যের বাড়িতে কাজ করে দিনাতিপাত করে। গরীব হওয়ায় বয়স্ক সুজন রায় সুযোগ বুঝে তাদের বাড়িতে গিয়ে প্রতিবন্ধী ওই কিশোরীকে ধর্ষন করে। এলাকার লোকজন মিমাংসার চেষ্টা করায় একদিন পর তারা থানায় আসে। এরপর মামলা নিয়ে আসামীকে গ্রেফতার করা হয়েছে।



